,

এইচএসসি-সমমানের ফল জুলাইয়ের শেষ সপ্তাহে

news-image

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী জুলাই মাসের শেষ সপ্তাহে প্রকাশ করা হতে পারে।

এ বিষয়ে আন্তঃশিক্ষা ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার রোববার জাগো নিউজকে বলেন, আগামী জুলাই মাসের শেষের দিকে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। পরীক্ষা শেষের পরবর্তী ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ চলছে। নিয়ম অনুযায়ী ২৮ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করা হবে।

পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, পরবর্তী আন্তঃশিক্ষা বোর্ডের সম্বন্বয় সভায় এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হবে। চলতি মাসের শেষের দিকে ওই সভা ডাকা হয়েছে। তবে উল্লিখিত সময়ে ফল প্রকাশে সব বোর্ড চেয়ারম্যানদের মধ্যে নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন পরীক্ষার্থী অংশ নেয়, যা গত বছরের তুলনায় ১ লাখ ২৭ হাজার ৭৭১ জন বেশি। পরীক্ষার্থীর এই সংখ্যা বৃদ্ধির হার ১০ দশমিক ৭৯ শতাংশ।

এবার এ পরীক্ষায়ই প্রথম ২৫ মিনিট আগে কেন্দ্রীয়ভাবে একাধিক প্রশ্নের মধ্যে লটারির মাধ্যমে প্রশ্ন সেট নির্ধারণ করে সব বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা হয়। শুরুতে বহুনির্বাচনী (এমসিকিউ) অংশ এবং পরে রচনামূলক অংশের পরীক্ষা হয়। ৩০ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল পরীক্ষার সময় আড়াই ঘণ্টা ছিল। লিখিত পরীক্ষা শেষ হয় ১৩ মে। ১৪ মে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে ২৩ মে শেষ হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর