,

এবার বিমানেও ভিক্ষাবৃত্তি!

news-image

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিমান সহযাত্রীদের কাছে ভিক্ষা চাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে।

জানা গেছে, দোহা থেকে কাতারের ইরানের শিরাজ আন্তর্জাতিক বিমানবন্দর যাওয়ার পথে কাতার এয়ারওয়েজের একটি বিমানে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, মধ্যবয়স্ক একজন মানুষ একটি প্লাস্টিকের ব্যাগ হাতে বিমানের ভেতর ঘুরে ঘুরে সহযাত্রীদের কাছে অর্থ সাহায্য চাইছেন। তখন বিমানটি দোহা আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ার অপেক্ষায়। পরে এক কেবিন ক্রু এসে ওই মধ্যবয়স্ক ব্যক্তিকে নিজের আসনে বসতে অনুরোধ জানান। কিন্তু, কে শোনে কার কথা- ওই ব্যক্তি নিজের কর্মকাণ্ড চালিয়ে যেতে থাকেন।

এরপর বিমানের আরো বেশ কয়েকজন কেবিন ক্রু এসে তাকে সিটে বসতে বলেন, অবশেষে নিজের সিটে গিয়ে বসে পড়েন তিনি। এ সময় অনেকেই ওই বৃদ্ধকে অর্থ সাহায্য করেন।

অনেকেরই ধারণা, ওই ব্যক্তি ইরানের নাগরিক। কারণ তিনি ফারসি ভাষায় কথা বলছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর