,

এমপির ছেলের গাড়িচাপায় মৃত্যু, ২০ লাখ টাকায় সমঝোতা

news-image

রাজধানীর বনানীতে সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর ছেলে সাবাব চৌধুরীর গাড়িচাপায় সেলিম ব্যাপারীর মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ হিসেবে ভুক্তভোগী পরিবারকে ২০ লাখ টাকা দিয়েছে এমপির পরিবার। পাশাপাশি নিহতের পরিবারকে প্রতিমাসে ২০ হাজার টাকা দেয়ার আশ্বাস দিয়েছেন তারা।

বৃহস্পতিবার নিহত সেলিম ব্যাপারীর পরিবারকে এককালীন ২০ লাখ টাকা দেয়া হয়েছে। এছাড়া প্রতিমাসে ২০ হাজার টাকা করে সহায়তা দেয়ার আশ্বাস দেয়া হয়েছে।
নিহত সেলিম ব্যাপারীর বোনজামাই আব্দুল আলিম বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর মহাখালী ফ্লাইওভারে সেলিম ব্যাপারীকে চাপা দেয় ঢাকা মেট্রো ঘ-১৩-৭৬৫৫ নম্বর গাড়িটি। এটি শাবাবের মা নোয়াখালী কবিরহাট উপজেলার চেয়ারম্যান কামরুন নাহার শিউলীর নামে নিবন্ধিত। মহাখালী ফ্লাইওভারের বনানী প্রান্তে ওঠার মুখে এ দুর্ঘটনা ঘটে। সেলিম ব্যাপারী একটি রিয়েল স্টেট কোম্পানির গাড়িচালক ছিলেন। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।

এ বিষয়ে রিয়েল স্টেট কোম্পানির এমডি ইমরান হোসেন বলেন, বৃহস্পতিবার (২১ জুন) এমপির লোকজনের সঙ্গে আমাদের সমঝোতা বৈঠক হয়। পরে এমপি সাহেবের লোকজন পরিবারকে নগদ ২০ লাখ টাকা দিয়েছেন। সেলিমের স্ত্রী চায়না ব্যাপারীর নামে অ্যাকাউন্ট খুলে ওই টাকা ব্যাংকে ডিপোজিট রাখা হবে।

সেলিম ব্যাপারীর বোন জামাই আব্দুল আলিম বলেন, বৃহস্পতিবার রাতে এমপি সাহেবের লোকজন ইমরান স্যারের বারিধারার অফিসে আমার হাতে নগদ ২০ লাখ টাকা বুঝিয়ে দিয়েছেন। এছাড়া সংসার চালানোর খরচ হিসেবে এমপির পরিবার প্রতিমাসে ২০ হাজার টাকা দেয়ার আশ্বাস দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর