,

ছেলেমানুষি ছেড়ে এবার বড় হও: নেইমারকে জিকো

news-image

কোস্টারিকার বিপক্ষে ম্যাচে পেনাল্টি বাতিল প্রশ্নে ব্রাজিলের স্ট্রাইকার নেইমারের কড়া সমালোচনা করেছেন কিংবদন্তী জিকো। ভারতের সংবাদ মাধ্যম আনন্দবাজারে লেখা এক কলামে তিনি নেইমারকে ছেলেমানুষি ছেড়ে বড় হওয়ার পরামর্শ দিয়েছেন।

কোস্টারিকা ম্যাচ প্রসঙ্গে জিকো বলেন, নিরপেক্ষভাবে বলতে গেলে, ভিডিও দেখে রেফারি যে সিদ্ধান্ত নিয়েছেন, সেটা একদম ঠিক। নেইমারকে কার্ড দেখালেও কিছু বলার থাকত না। অগ্রজ হিসেবে নেইমারের প্রতি আমার উপদেশ— ছেলেমানুষি ছেড়ে এবার বড় হও।

তুমি ব্রাজিলের দশ নম্বর। দুনিয়ার নজর থাকবে তোমার উপর। তাই অন্যসব ছেড়ে শুধু ফুটবলটাতেই মন দাও। গোটা বিশ্বের কাছে ব্রাজিল মানে তার সুন্দর ফুটবল। অন্য কোনো নাটকীয়তা নয়।

জিকো ব্রাজিলকে নেইমার নির্ভরতা ছাড়ার পরামর্শ দিয়েছেন। বলেছেন, দুনিয়াজুড়ে অসংখ্য ব্রাজিল ভক্তদের উদ্দেশে পরিষ্কার করে একটা কথা বলতে চাই। আমার মতে, ব্যক্তি-নির্ভরতা ছেড়ে তারা দল হয়ে উঠতে পারলে তবেই বিশ্বকাপে ভাল কিছু করে দেখাতে পারবে ব্রাজিল। আমাদের ফুটবলারদের বুঝতে হবে, বিশ্বকাপটা বল জাগলিং দেখানোর জায়গা নয়। বল নিয়ে কারিকুরি বা স্কিল প্রদর্শনী করার হলে না হয় বিশ্বকাপের পরে একটা ‘শো’-এর ব্যবস্থা করা যাবে। আপাতত মাঠে নেমে বল নিয়ে একটাই কাজ করার। এগিয়ে যেতে হবে প্রতিপক্ষ অর্ধের দিকে আর গোল করতে হবে।

সূত্র : আনন্দবাজার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর