,

শারীরিক সম্পর্কে সন্তুষ্টি মিলে ঝাল খাবারে

news-image

শারীরিক সম্পর্কে সন্তুষ্টি পেতে অনেকেই নানা ওষুধ সেবন করেন। তবে বেশিরভাগ সময় এর প্রতিক্রিয়ায় শরীরে নানা রোগ দেখা দেয়। এর বাইরে, অনেকেই হয়তো জানেন না ঝাল খাবার খেলে পুরুষের শরীরে প্রয়োজনীয় হরমোন নিঃসরণ শুরু হয়, যা মিলনের সময় তাদের আবেগ ও ক্ষমতা কয়েকগুণ বাড়িয়ে দেয়।

সম্প্রতি ফ্রান্সের গ্রেনেবাল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, মিলনের আগে প্রিয়জনকে যত বেশি সুস্বাদু আর ঝাল খাবার খাওয়ানো যাবে, ততই তার ইচ্ছা প্রবল হয়। কারণ ঝাল খাবার খেলে পুরুষের শরীর থেকে টেস্টোস্টেরন নামক হরমোন নির্গত হয়, যা মিলনে সন্তুষ্টি বাড়ায়।

গবেষণায় সমীক্ষকরা ১৮-৪৪ বছরের ১১৪ জন পুরুষকে একটি গবেষণা করেন। প্রথমে তাদের ঝাল মরিচের সস আর লবন দিয়ে আলু খেতে দেওয়া হয়েছিল। আর তার পরের ঘটনাটাই রীতিমতো চাঞ্চল্যকর। যারা খাওয়ার সময় প্লেটে বেশি করে স্পাইসি সস নিয়েছেন, খাওয়ার পর পরই তাদের স্যালাইভা স্যাম্পেল পরীক্ষা করে টেস্টোস্টেরনের মাত্রা অপেক্ষাকৃত বেশি দেখা যায়।
গবেষক লরেন্ট বেগের মতে,ঝাল খাবারে টেস্টোস্টেরন হরমোনের নিঃসরণ বাড়ে। তবে ঠিক কেন বাড়ে বা কীভাবে বাড়ে, সে সম্পর্কে এখনও পুরো তথ্য পাওয়া যায়নি। আশা করা যাচ্ছে,খুব দ্রুতই পুরো প্রক্রিয়াটি বিস্তারিত আলোচনার মাধ্যমে উঠে আসবে।

লরেন্ট আরও জানান, টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমে গেলে,শরীরে ক্লান্তি চলে আসে। ফলে কমে যায় মিলনের ইচ্ছাও। তবে সমসময়েই মিলনের আগে প্রচুর পরিমাণে ঝাল খাবার খেতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী