,

রাজশাহী সিটিতে প্রচার শুরুর আগেই আলোচনায় উন্নয়ন ইস্যু

news-image

আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হবে রাজশাহী সিটি নির্বাচন। রাজশাহী সিটি নির্বাচনের প্রচারণা শুরুর আগেই আলোচনায় এসেছে উন্নয়ন ইস্যু। কাকে দিয়ে নগরীর উন্নয়ন হবে এমন প্রার্থী যেমন খুঁজছেন ভোটাররা, তেমনি অন্যদিকে উন্নয়নের জন্য নিজেদের যোগ্য দাবি করছেন সম্ভাব্য মেয়র প্রার্থীরা।

রাজশাহীর নগরীজুড়েই এখন নির্বাচনকেন্দ্রিক আলোচনা, নানা হিসেব-নিকেশ করছেন ভোটাররা। এরই মধ্যে মনোনয়ন পত্র তুলেছেন আগ্রহী প্রার্থীরা।

এবারের নির্বাচনে আওয়ামী লীগ নেতা এএইচএম খায়রুজ্জামান লিটন ও বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল আবারো মুখোমুখি হচ্ছেন এটা অনেকটাই নিশ্চিত। এই দুই নেতা গত দুই মেয়াদে মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। শহরের উন্নয়নের তাদের কার ভূমিকা কেমন ছিলো, আর নগরীর উন্নয়নে ইতিবাচক প্রার্থী বেছে নিতে নানা হিসেব কষছেন ভোটাররা।

ভোটাররা বলছেন, পূর্বের মেয়ার কী করেছে আর বর্তমান মেয়র কতটুকু করতে পেরেছে। তারা কেন উন্নয়ন সম্পূর্ণভাবে করতে পারেননি, সে বিষয়গুলো নিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে। যিনি এলাকার উন্নয়ন করবেন আমরা তাকেই ভোট দেব।
চলো আবারো বদলে দেই রাজশাহী- এই স্লোগানে নির্বাচনের মাঠে বেশ ব্যস্ত আওয়ামী লীগ নেতা খায়রুজ্জামান লিটন। বিগত দিনে মেয়র বুলবুলের ব্যর্থতা, আর তার সময়ে উন্নয়নের নানা দিক তুলে ধরে পুনরায় ভোটারদের সমর্থন পাওয়ার ব্যাপারে আশাবাদী তিনি।

আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র প্রাথী এএইচএম খায়রুলজ্জামান লিটন বলেছে, সিটি করপোরেশনে অচল অবস্থা, ৭৫ কোটি টাকা দেনা আর ৩ মাসের বেতন বাকি। যাবতীয় অনিয়ম যা আমি সমাধান করেছিলাম। সেগুলো আবার ফিরে এসেছে। সব মানুষের চাওয়া সকল দুর্ভোগ থেকে তারা মুক্তি চায়।

তবে বর্তমান মেয়র বুলবুলের দাবি, রাজশাহী শহরের মূল উন্নয়ন পরিকল্পনা নিয়েছিলেন বিএনপি নেতা মিজানুর রহমান মিনুর সময়কালে। বুলবুলের অভিযোগ, তিনি মেয়র হওয়ার পর সরকারের অসহযোগিতা রাজশাহীর উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে।

বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল বলেছেন, দুটি স্কুল একটি টর্মিনালসহ যে উন্নয়নগুলো করেছি সেগুলো দৃশ্যমান। মানুষ জানে কারা উন্নয়ন করতে জানে।

এদিকে, প্রচারের শেষ সময়ে ওয়ার্ড কাউন্সিলর পদেও এলাকার উন্নয়নের বিষয়টি গুরুত্ব পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সূত্র : ইন্ডিপেন্ডেট টিভি

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে