,

মিথ্যা মামলা দিয়ে হয়রানি ‘ধর্ষিতার’ পরিবারকে

news-image

নিউজ ডেস্ক।। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় নবম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের পর তার বাবার নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার ওই ছাত্রীর বাবাকে আসামি হিসেবেই কুমিল্লা আদালতে পাঠান হয়। বৃহস্পতিবার গভীর রাতে ওই ছাত্রীর বাবাকে নারী ও শিশু নির্যাতন আইনে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার এজাহার থেকে জানা যায়, গত ৬ মার্চ ওই নবম শ্রেণির ওই ছাত্রীর বাবা-মা কুমিল্লায় ডাক্তার দেখাতে যান। এ সুযোগে এলাকার চিহ্ণিত মাদক ব্যবসায়ী কাজী আবুল কালাম মামুন (৪০) সন্ধ্যার দিকে ওই ছাত্রীকে তাদের রান্নাঘর থেকে তুলে নিয়ে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন। এরপর তাকে অচেতন অবস্থায় জঙ্গলে রেখেই পালিয়ে যান।মামুন একাধিক মাদক মামলার আসামী।

পরে ওই ছাত্রীর বাবা-মা রাতে কুমিল্লা থেকে ফিরে বাড়িতে তাদের মেয়েকে না পেয়ে খুঁজতে থাকেন। এক পর্যায়ে জঙ্গল থেকে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়।

পরে ১২ মার্চ ওই ছাত্রী নিজে বাদী হয়ে কুমিল্লা আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামুনের বিরুদ্ধে মামলা দায়ের করে। ওই মামলায় মামুন উচ্চ আদালত থেকে জামিনে এসে মামলা তুলে নেওয়ার জন্য ওই ছাত্রীর পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়। নিম্ন আদালতে মামুন হাজিরা দিতে গেলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে।

এতে ক্ষিপ্ত হয়ে মামুনের স্ত্রী নুরুন নাহার আক্তার নুপুর বাদী হয়ে কুমিল্লার আদালতে ওই ছাত্রীর বাবাকে আসামী করে একটি মিথ্যা মামলা দায়ের করেন। ওই ছাত্রীর মা জানান, মামুনের পরিবারের লোকজন মামলা তুলে নেয়ার জন্য তাদের বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে। এ ঘটনায় তারা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিচার চেয়েছেন।

এ বিষয়ে কথা বলার জন্য মামুনের বাবা কাজী আবদুস সাত্তারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পুরো বিষয়টি এড়িয়ে যান। নাঙ্গলকোট থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম জানান, ওই ছাত্রীর বাবার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর