,

নেইমারকে পরামর্শ দিচ্ছেন রোনালদো!

news-image

স্পোর্টস ডেস্ক : পুরো জাতির আশা ও স্বপ্নের বিশাল ভার বইতে হচ্ছে তাকে। সেই ভার সইতে গিয়ে শুক্রবার (২২ জুন) কোস্টারিকার বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে জয়সূচক গোলের পর হাটু গেঁড়ে বসে পড়েন ব্রাজিলের মূল ভরসা নেইমার। চোখ থেকে অশ্রুও ঝরে পড়ে।

২৬ বছর বয়সী নেইমার এই বিশ্বকাপে অনেক চাপে আছেন। আর তাকে এই চাপ মানিয়ে নেওয়ার দাওয়াই দিচ্ছেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান তারকা রোনালদো নাজারিও।

রোনালদো ভাল করেই জানেন নেইমারের পজিশনে থাকার চাপ কতোটা। ১৯৯৮ ও ২০০২ সালের বিশ্বকাপে একই চাপের ভার তাকেও সইতে হয়েছিল। ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে হৃদয় ভাঙ্গার কষ্ট যেমন পেয়েছেন, আবার ২০০২ সালের দক্ষিণ কোরিয়া-জাপান বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদও পেয়েছেন রোনালদো।
ব্রাজিলের বিশ্বকাপ দলের অনুশীলনে নিয়মিতই উপস্থিত হচ্ছেন রোনালদো। সেখানে দলের সবার সাথে কুশল বিনিময় ছাড়াও নেইমারের সাথে ব্যক্তিগত সময় কাটিয়েছেন সাবেক এই বিশ্বসেরা স্ট্রাইকার।

খেলাধুলা সংক্রান্ত পত্রিকা ও’গ্লোবোর বিশ্লেষক হিসেবেও জনসম্মুখে নেইমারকে প্রসংশায় ভাসিয়েছেন সাবেক ব্রাজিলিয়ান তারকা রোনালদো।
রোনালদো বলেন, ‘আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে, নেইমার কেবলই বড় ধরণের পায়ের ইনজুরি থেকে সেরে উঠছে। এখন সে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে।’

কোস্টারিকার বিপক্ষে নেইমারের গোল নিয়ে রোনালদো বলেন, ‘আমি নিশ্চিত যে, এই গোল তার মনোবল বাড়িয়ে দেবে এবং তার জন্য সবকিছু এখন ঠিকঠাক চলবে। এই গোল সেলেসাওদের নেতৃত্ব দিতে শক্তি জোগাবে।’ শুধু রোনালদো একাই নন, নেইমারের বাবাও নিয়মিত ব্রাজিল দলের অনুশীলনে হাজির হয়ে খেলোয়াড়দের উৎসাহ দিচ্ছেন।

গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট অর্জন করে বেশ সুবিধাজনক অবস্থানে আছে সেলাসাওরা। আগামী ২৭ জুন সার্বিয়ার বিপক্ষে গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। সূত্র : বাংলা নিউজ

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর