,

পাঁচ কোটির ফেরারি গাড়ি নিমিষেই চুরমার করলেন নারী (ভিডিও)

news-image

ডেস্ক রিপোর্ট ।। এক নারী কয়েক সেকেন্ডের মধ্যেই প্রায় পাঁচ কোটি মূল্যের ফেরারি গাড়ি চুরমার করে দিলেন। সেদিন বৃষ্টির সময় ভেজা রাস্তায় বিশ্বের অন্যতম বিলাসবহুল ফেরারি গাড়িটি নিয়ে বের হয়েছিলেন তিনি। ধারণা করা হয়, লাল রঙের ওই ইতালিয়ান ফেরারি ৪৫৮ গাড়িটির দাম প্রায় ৫০০,০০০ ব্রিটিশ পাউন্ড, যা বাংলাদেশি টাকায় পাঁচ কোটি ৬০ লাখ টাকারও বেশি।

দ্য মিররের প্রতিবেদনে জানানো হয়, কিছুদিন আগে পূর্ব চীনের ওয়েনলিং শহরের রাস্তায় সেকেন্ডের মধ্যে একটি ফেরারি গাড়ি ভেঙে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ব্যাপক সাড়া ফেলে। ওই রাস্তার সিসিটিভির ফুটেজে ধারণ করা ভিডিওতে দেখা যায়, চীনের ওই ব্যস্ত নগরীর বৃষ্টিভেজা রাস্তায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একটি লাল রঙের ফেরারি স্পোর্টস কার। মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা গাড়িটা বেশ সজোরে ধাক্কা দেয় আরেকটি সাদা রঙের বিএমডাব্লিউ এক্স-৩ মডেলের গাড়িকে। আর সেই ধাক্কা খেয়ে সাদা বিএমডাব্লিউটি ধাক্কা দেয় পাশে থাকা অপর একটি কালো রঙের নিশান গাড়িকে। ধাক্কায় সাদা গাড়িটির সামনের অংশের বেশ খানিকটা ভেঙে গেলেও লাল গাড়িটি একেবারে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়।

ওই প্রতিবেদনে আরও জানানো হয়, সেদিন লাল রঙের ফেরারি গাড়িটি চালাচ্ছিলেন এক নারী। তবে চুরমার হয়ে যাওয়া ফেরারি গাড়িটির ভেতরে থাকা ওই নারী কতটুকু হতাহত হয়েছেন সে বিষয়ে কিছু জানা যায়নি। সূত্র : প্রিয় ডট কম

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর