,

জমি দখলে রাখতে মাকে চলন্ত ট্রাক্টরের নিচে ফেল দিলেন ছেলে!

news-image

বিরোধপূর্ণ জমি দখলে রাখতে চলন্ত ট্রাক্টরের নিচে ৮০ বছরের বৃদ্ধ মাকে ছুড়ে ফেলেছেন এক ছেলে।

২১ জুন, বৃহস্পতিবার ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাসিক জেলার মালেগাঁও তহসিলে এ ঘটনা ঘটে।

ঘটনায় সেই বৃদ্ধা গুরুতর আহত হন। ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগের মাধ্যমে ঘটনার ছবি ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মালেগাঁও তহসিলের মুঙ্গলা গ্রামের বাসিন্দা মহাদেব লক্ষ্মণ রাউত ও কৈলাস দলভির মধ্যে একটি চাষের জমি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলছিল। সম্প্রতি মালেগাঁও আদালতে সেই মামলায় কৈলাস দলভি হেরে যান।

গত বৃহস্পতিবার ওই জমিতে বীজ বোনার জন্য মহাদেব লক্ষ্মণ রাউত চাষিদের সঙ্গে নিয়ে ট্রাক্টর নিয়ে জমিতে যান। সেই সময় জমির দখল যাতে হাতছাড়া হয়ে না যায়, সে জন্য কৈলাস দলভি তার দলবল নিয়ে সেখানে চলে আসেন।

ওই সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে কৈলাস দলভি হঠাৎ তার ৮০ বছরের বৃদ্ধা মাকে মহাদেব লক্ষ্মণ রাউতের চলন্ত ট্রাক্টরের সামনে ছুড়ে ফেলেন। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও গুরুতরভাবে আহত হন ওই বৃদ্ধা।

মালেগাঁও থানার পুলিশ কর্মকর্তা সুরেশ নায়েকনাওয়ার জানান, ওই ঘটনায় দুই পক্ষের মোট ১২ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর