,

মশার যৌন মিলনে নির্মূল হবে ম্যালেরিয়া

news-image

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা ও বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি বিল গেটস অনেকদিন ধরেই মশাবাহিত রোগ ম্যালেরিয়া নির্মূলে কাজ করে যাচ্ছেন। রোগটি নির্মূলে তিনি এবার ব্যতিক্রমী একটি উদ্যোগে যুক্ত হয়েছেন। গেটস এমন একটি প্রকল্পে অর্থায়ন করছেন, যা জেনেটিক্যালি মডিফাইড (জিএম) পুরুষ মশা তৈরি করবে। সেই মশা যৌনক্রিয়া করে স্ত্রী মশাকে মেরে ফেলবে।

ফক্সনিউজের খবরে বলা হয়, প্রকল্পটিতে ৪০ লাখ মার্কিন ডলার দান করেছে বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন।

শুধু স্ত্রী মশার কামড়েই ম্যালেরিয়া হয়ে থাকে। আর তাই প্রকল্পের উদ্দেশ্য হলো পুরুষ মশা তৈরি করা, যেটি মানুষের জন্য বিপজ্জনক নয়।

এই প্রকল্পে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান অক্সিটেক মশা উৎপাদন করবে। প্রতিষ্ঠানটি এরই মধ্যে জিকা ভাইরাসের বিরুদ্ধে লড়তে বিশেষ ধরনের মশা তৈরি করেছে।

২০২০ সালের শেষ নাগাদ বিশেষ ধরনের মশা পরীক্ষার জন্য উৎপাদন হতে পারে বলে আশা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর