,

প্রেমের সম্পর্কে শিশুর জন্ম, সালিশী বৈঠকে বিয়ে হল স্কুলছাত্রীর

news-image

 

তিন দিনের নবজাতককে নিয়ে বিয়ের পিঁড়িতে বসলেন এক স্কুলছাত্রী। টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের যায়েদা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটেছে। সে স্থানীয় ছোট মৌশা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। বৃহস্পতিবার বিকেলে ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওয়াহেদ আলীর ছেলে জাহিদ হাসানের সাথে সালিশী বৈঠকে এ বিয়ে সম্পন্ন হয় বলে এলাকাবাসী জানায়।

স্থানীয় সূত্রে জানা যায়, জাহিদ হাসানের সাথে ওই স্কুল ছাত্রীর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিলো। এক পর্যায়ে মেয়েটি অন্ত‍‍‍:সত্বা হলে তার স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। এ ঘটনা জানাজানি হলে পরিবারের চাপে সম্পর্ক অস্বীকার করতে চায় জাহিদ। গত মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই ছাত্রী এক কন্যা সন্তানের জন্ম দেয়। এর যথাযত বিচারের দাবিতে ওই ছেলের পরিবারের প্রতি ক্ষিপ্ত হয়ে উঠে এলাকাবাসী। বাচ্চা প্রসব হওয়ায় মামলার ভয়ে ও এলাকাবাসীর চাপে সব কিছু মেনে নিতে বাধ্য হয় ছেলের পরিবার। বৃহস্পতিবার ওই এলাকায় স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে এক সালিশী বৈঠকে পাঁচ লক্ষ টাকা দেনমোহরের মাধ্যমে এ বিয়ের নিকাহ রেজিস্টার করা হয়।

ইউপি চেয়ারম্যন আনছার আলী আসিফ ঘটনার সত্যতা স্বীকার বলেন, বিষয়টি স্থানীয়দের উপস্থিতিতে সামাজিকভাবে মীমাংসা করা হয়েছে। ওই ছাত্রীর মা বলেন, স্থানীয়দের চাপে ছেলের বাবা এ বিয়ে মেনে নিলেও পরবর্তীতে এ বিয়ে টিকবে কিনা সন্দেহ আছে। ওয়াহেদ আলী বলেন, এলাকাবাসীর উপস্থিতিতে আমি সব কিছু মেনে নিয়েছি।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির