,

নিখোঁজের দু’বছর পর মাকে ফিরে পেলেন ছেলে

news-image

 

হারিয়ে যাওয়ার ২২ মাস পর পরিবারের কাছে ফিরলেন মানসিক ভারসাম্যহীন ৬০ বছরের হেনা বেগম। শুক্রবার রাতে মানবাধিকার সংগঠন রাইটস যশোর তার ছেলের কাছে হস্তান্তর করে মাকে। টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার পাহাড়পুর এলাকা থেকে ২০১৬ সালের ১৫ আগস্ট হারিয়ে যান তিনি।

রাইটস যশোর ও হেনা বেগমের পারিবারিক সূত্রে জানা যায়, মানসিক ভারসাম্যহীনতার কারণে ২০১৬ সালের ১৫ আগস্ট নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরতে পারেননি তিনি। তার সন্তান ও পরিজনরা স্থানীয়ভাবে অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে হতাশ হয়ে পড়েন।

এদিকে ২০১৭ সালের ১১ নভেম্বর যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগরে হেনা বেগমকে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখে আশ্রয় দেন স্থানীয় বাসিন্দা জনি হোসেন। পরে তাকে মানসিক রোগী বুঝতে পেরে স্থানীয়রা ঝিকরগাছা সমাজসেবা অফিসারের সহযোগিতায় ঝিকরগাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। থানা পুলিশ হেনা বেগমের সঠিক ঠিকানা জানার চেষ্টা করে সফল না হওয়ায় মানবাধিকার সংগঠন রাইটস যশোরের সঙ্গে যোগাযোগ করেন। রাইটস তাকে থানা থেকে জিডি (নং-৪৪৯/১১.১১.১৭) মূলে জিম্মায় গ্রহণ করে এবং স্থানীয় ঢাকা আহছানিয়া মিশনের শেল্টারহোমে রাখার ব্যবস্থা করে।

এরপর রাইটস হেনাকে কাউন্সেলিং করার মাধ্যমে তার কাছ থেকে সঠিক ঠিকানা বের করে যোগাযোগ শুরু করে পরিবারের সঙ্গে। এ কাজে নাগরপুর থানার অফিসার ইনচার্জ ও এসআই শংকর নন্দী সহযোগিতা করেন।

সংবাদ পেয়ে হেনা বেগমের ছেলে সোনালী ব্যাংক কর্মকর্তা বাবুল হোসেন স্বজনদের নিয়ে রাইটস যশোর কার্যালয়ে আসেন। এরপর সব প্রমাণপত্র যাচাই শেষে শুক্রবার রাতে ছেলের কাছে হস্তান্তর করা হয় হেনা বেগমকে। মাকে কাছে পেয়ে জড়িয়ে ধরেন ছেলে। দু’জনের চোখেই জল গড়িয়ে পড়ে।

মাকে কাছে পেয়ে আবেগাপ্লুত কণ্ঠে ছেলে বাবুল হোসেন বলেন, কত আনন্দ লাগছে তা ভাষায় বোঝাতে পারব না। আমার মাথার ওপর ছায়া ছিল না। অনেকদিন পর সেই ছায়া পেলাম। আর কোনো শূন্যতা আমাকে কষ্ট দেবে না। আজ যেন সব খুঁজে পেলাম।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর