,

‘সম্পদই আমার মেয়ের কাল হয়ে দাঁড়িয়েছে’

news-image

স্বামীর রেখে যাওয়া সম্পদই জীবনের কাল হয়ে দাড়িঁয়েছে স্ত্রী চামেলী আক্তার চায়নার। দুই মাসের অন্তঃসত্তা চায়নাকে বস্তাবন্দি করে হত্যা চেষ্টা করে মৃত স্বামী আবুল কালামের পরিবারের লোকজন। শুক্রবার রাতে নওগাঁর রাণীনগর উপজেলার পারইল ইউনিয়নের রাতলাই গ্রামে ঘটনাটি ঘটেছে।

বর্তমানে চায়না বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। চামেলী আক্তার চায়না (৩৫) পাশের আদমদীঘি উপজেলার উজ্জ্বলতা গ্রামের আব্দুল হামিদের মেয়ে।

চায়নার মা আমিজা বেগম বলেন, চায়নার কোনো সন্তান ছিলো না। সে বর্তমানে দুই মাসের অন্তঃসত্তা। আমার জামাই আবুল কালাম আজাদ গত ১জুন মারা যায়। গত বৃহস্পতিবার আমার জামাইসহ তার পরিবারের মৃতদের উদ্দেশ্যে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। আমার জামাই তার বাবার ১০বিঘা জমি ভাগ পায়।

তিনি আরো বলেন, এছাড়াও জামাই বিদেশ থাকাকালীন অবস্থায় আমার মেয়ের নামে ব্যাংকে প্রায় অর্ধকোটি টাকা জমা রাখে। আর এই সব সম্পদই আমার মেয়ের জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। আমার জামাই মারা যাবার পর থেকে আমার মেয়ের কাছে থাকা সোনার অলঙ্কার, টাকা ও জমি হাতিয়ে নেওয়ার জন্য মেয়ের ননদ শাকিলা ইয়াসমিন ও তার স্বামী আব্দুস সালাম পিন্টু, দেবর আলীম ও তার স্ত্রী রিনাসহ এই পরিবারের সবাই আমার মেয়েকে নানাভাবে চাপ প্রয়োগ করতে থাকে।

এই বিষয়ে তারা আমাকেসহ আমার মেয়েকে একাধিকবার মারপিটও করেছে। ঘটনার দিন শুক্রবার দিবাগত রাতে আমি ও আমার মেয়ে চায়না একই ঘরে ঘুমিয়ে পড়ি। কিন্তু ভোর রাতে বাহিরের হট্টগোলে আমার ঘুম ভেঙে গেলে দেখি আমার ঘরের দরজা বাহির থেকে লাগানো এবং আমার কাছে আমার মেয়েও নেই। এরপর শুনতে পাই বাড়ির পাশে পুকুরে বস্তাবন্দি অবস্থায় আমার মেয়ে চায়না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরো বলেন, এই পরিবারের লোকজন আমার মেয়েকে রাতের আঁধারে নিয়ে গিয়ে মারপিট করে হত্যার উদ্দ্যেশ্যে বস্তাবন্দি করে পুকুরে ফেলে দেয়। কিন্তু আল্লাহ আমার মেয়েকে বাঁচিয়ে রেখেছে। এখন আমার মেয়ে হাসপাতালের শয্যায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমি এই পরিবারের সকল নরপশুদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

প্রত্যক্ষদর্শীরা বলেন, এদিন ভোরে নামাজ পড়ার জন্য পুকুরের পাশ দিয়ে মসজিদে যাওয়ার সময় মুসল্লিরা দেখতে পায় যে পুকুরের পাশে বস্তার মধ্যে কি যেন নড়াচড়া করছে। এরপর বস্তা খুলে তারা দেখতে পান যে বস্তার মধ্যে আধা মরা অবস্থায় গৃহবধূ চায়না। এসময় চায়নার হাত,পা ও মুখ বাঁধা ছিলো। চায়নার মুখ দিয়ে ফেনা উঠছিলো। তার শরীরে মারপিটের একাধিক চিহ্নও দেখা গেছে। তখন আমরা চায়নাকে প্রথমে আদমদীঘি স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাই। বর্তমানে চায়না সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মখর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান বলেন, এই বিষয়ে আমি তদন্ত ও প্রাথমিক জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছি। চায়না সুস্থ্ হলেই সব কিছু জানা যাবে এবং তার অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরো বলেন এই ঘটনা জানাজানি হলে বিক্ষুদ্ধ গ্রামবাসীরা ওই পরিবারের সকলকে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ গিয়ে তাদেরকে মুক্ত করে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর