,

মেসিদের দুঃসময়ে সেই ক্রোয়েশিয়ায় একমাত্র ভরসা

news-image

স্পোর্টস ডেস্ক:
আইসল্যান্ডের সাথে আর্জেন্টিনার ড্র। ক্রোয়েশিয়ার সাথে ম্যারাডোনার উত্তরসূরীদের লজ্জানক হার। আর তাতে মেসিরা অনেকটা বশ্বিকাপ থেকে ছিটকে পড়েছে বলেই মনে করেনে ফুটবল বোদ্ধরা। তবে দারুণ একটা সুযোগ চলে এসেছে আর্জেন্টাইন শিবিরে। নাইজেরিয়া ২-০ গোলে আইসল্যান্ডকে হারিয়ে একটা বড় সুযোগ এনে দিল মেসিদের। নাইজেরিয়ার দুর্দান্ত ফুটবল আর একেকটা গোলে শুধু নাইজেরিয়ানরাই নন, নিশ্চিত খুশি হয়েছেন আর্জেন্টিন্টান সমর্থকেরাও! ভোলগাগ্রাদে আহমেদ মুসার জোড়া গোলে আইসল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে নাইজেরিয়া। এই জয়ে শুধু নাইজেরিয়াই নয়, দ্বিতীয় পর্বে পা রাখার আশাটা টিকে থাকল আর্জেন্টিনারও।

এক ড্র আর এক হারে আর্জেন্টিনা ও আইসল্যান্ডের সমান ১ পয়েন্ট। দ্বিতীয় পর্বে যেতে হলে নাইজেরিয়াকে হারাতেই হবে আর্জেন্টিনার। তাতেও হচ্ছে না, আইসল্যান্ডের বিপক্ষে ক্রোয়েশিয়া যদি না হারে, তবেই মেসিরা দ্বিতীয় রাউন্ডে যেতে পারবেন। কিন্তু এখন পর্যন্ত রাশিয়া বিশ্বকাপে যে পারফরম্যান্স আর আইসল্যান্ডের বিপক্ষে নাইজেরিয়া যা খেলল, তাতে আর্জেন্টিনা সুযোগটা কাজে লাগাতে পারবে কি না, সংশয় থেকেই যাচ্ছে।

তাই বলা যায় মেসিরা কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে আছে। তবে আর্জেন্টিনার এই দুঃসময়ে সবচেয়ে বড় সাহায্য দরকার ক্রোয়েশিয়ার কাছ থেকেই। ক্রোয়েশিয়ার জয় কিংবা ড্র তাদের দ্বিতীয় পর্বে নিয়ে যেতে পারবে। আর্জেন্টিনাকে দ্বিতীয় পর্বে নিতে নিজেদের সর্বোচ্চটাই করবেন মদরিচ, ‘আমি আর্জেন্টিনার জন্য শুভকামনা জানাই। আমি আশা করব, তারা দ্বিতীয় পর্বে উত্তীর্ণ হবে। আমরা আইসল্যান্ডকে হারাব আর্জেন্টিনার জন্য।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর