,

শাকিব খান আর্জেন্টিনার ভক্ত, ছেলে আব্রাম কি ব্রাজিলের?

news-image

বিনোদন প্রতিবেদক: বিশ্বকাপ ফুটবল জ্বরে ভুগছে সারা বিশ্ব। পিছিয়ে নেই বাংলাদেশও। নিজের পছন্দের দলের জার্সি পরে শুভ কামনা করছেন সবাই। তবে বাংলাদেশে বেশি আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে এক ধরনের উত্তেজনা লক্ষ করা যায়। চলচ্চিত্রের নায়ক-নায়িকারা বিশ্বকাপ নিয়ে উচ্ছ্বসিত।

বিশ্বকাপ ফুটবলে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান সমর্থন করেন আর্জেন্টিনা। এনটিভি অনলাইনকে এ বিষয়ে শাকিব খান বলেন, ‘আমি ছোটবেলা থেকেই খেলা অনেক পছন্দ করি। সময় পেলেই খেলার মাঠে ছুটে যেতাম। ফুটবল খেলা ছিল আমার অনেক পছন্দের একটা খেলা। খেলার সময় নিজেকে ম্যারাডোনা মনে করতাম। তার মতো করে ফুটবল খেলার চেষ্টা করতাম। তখন থেকেই আমি আসলে আর্জেন্টিনার সমর্থক।’

আর্জেন্টিনার খেলা প্রসঙ্গে শাকিব খান আরো বলেন, ‘আসলে খেলায় হারজিত আছে। সবাই সব সময় ভালো খেলবে তা প্রত্যাশা করাটা বোকামি। এর পরও আমার কাছে আর্জেন্টিনার খেলা ভালো লাগে এখনো লাগছে।’

খেলা দেখা হয় কি না জানতে চাইলে শাকিব খান বলেন,‘অবশ্যই অনেক আয়োজন করে খেলা দেখা হয়। বন্ধু ও কাছের মানুষগুলোর সাথে খেলা দেখছি এবং উপভোগ করছি।’

সবসময় শুটিং নিয়ে ব্যস্ত থাকেন। ব্যস্ততার ফাঁকে কখনো ফুটবল খেলা হয় কি না জানতে চাইলে শাকিব খান বলেন, ‘না এখন আর ফুটবল খেলার সময় হয় না। তবে কয়েক মাস আগে আমাদের ফিল্মক্লাবের বনভোজনে ফুটবল প্রীতি ম্যাচ খেলার আয়োজন করা হয়েছিল। সেখানে আমি অধিনায়ক হয়ে খেলেছিলাম এবং আমার দল জয়ী হয়েছে। তবে শুটিংয়ের অবসরে আমি ক্রিকেট খেলি। খেলার সব জিনিসপত্র আমার গাড়িতেই থাকে।’

অন্যদিকে, গতকাল শুক্রবার নায়িকা অপু বিশ্বাস তাঁর ছেলে জয়ের সাথে ফেসবুকে তিনটি ছবি আপলোড করেছেন। সেখানে মা ও ছেলের পরনে ছিল ব্রাজিলের জার্সি। তাহলে শাকিব খানের ছেলে কি ব্রাজিলের ভক্ত? অন্যদিকে, অপু বিশ্বাস যে ব্রাজিলের ভক্ত,এটা বোঝাই যাচ্ছে।

এদিকে,এবারের ঈদে মুক্তি পেয়েছে পাঁচটি চলচ্চিত্র। এর তিনটি ছবিতে অভিনয় করেছেন শাকিব খান। এরমধ্যে ‘পাঙ্কু জামাই’ ছবিতে তিনি অভিনয় করেছেন অপু বিশ্বাসের সাথে। অন্যদিকে,‘সুপার হিরো’ও‘চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ছবিতে অভিনয় করেছেন বুবলীর সাথে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর