,

ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত ২৫

news-image

নীলফামারীর ডোমার উপজেলায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষে নারীসহ ২৫ জন আহত হয়েছে। শুক্রবার (২২ জুন) রাত সাড়ে ৯টায় ডোমার সদর ইউনিয়নের নামাজি পাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল-কোস্টারিকার মধ্যকার ম্যাচটিতে ২-০ ব্যবধানে ব্রাজিল জয়ী হওয়ার পর উপজেলার সদর ইউনিয়নের আরজিআরএস মোড় হতে ব্রাজিল সমর্থকরা আনন্দ মিছিল নিয়ে নামাজি পাড়া এলাকা পার হওয়ার সময় ওই এলাকার আর্জেন্টিনা সমর্থকরা মিছিলকারীদের জোরে বাশি বাজাতে নিষেধ করে।

ব্রাজিল সমর্থকরা তা কর্ণপাত না করায় তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় দুই পক্ষের হাতে লাঠি, রডসহ বিভিন্ন দেশী অস্ত্র দেখা যায়। এই সংঘর্ষ প্রায় ঘন্টাব্যাপি চলে। পুলিশ ঘটনাস্থল পৌছে পরিস্থিতি শান্ত করে।

এতে উভয় পক্ষের নারীসহ প্রায় ২৫ জন আহত হয়েছে। আহতরা হলেন, শাহিনুর (১৮), আয়নাল(১৬), সাকিল(১৮), মানু(১২), বিলকিস(৩২), ইয়ামিন(১৮), আছিয়া(৩০), ছকিনা(৩০), মশিয়ার(৪), নাছিমা(৩৫), শাহনেওয়াস(৩০), সফিকুল(৩৮)। শনিবার (২৩ জুন) দুপুর পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ডোমার থানার অফিসার্স ইনচার্জ মোকছেদ আলী ব্যপারী জানান, রাতে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করে। কোন পক্ষেই এ পর্যন্ত অভিযোগ করে নাই।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর