,

বিশ্বকাপ খেলা শেষে এক মিশরীয় বাসায় ফিরে দেখলেন স্ত্রী-মেয়ে খুন

news-image

আন্তর্জাতিক ডেস্ক: তখন রাশিয়া-মিশরের বিশ্বকাপ ম্যাচ চলছে। সালাহ মুরসি আবু আল আব্বাস তখন নিজ দেশের খেলা দেখায় মগ্ন। আর অন্যদিকে নিজ অ্যাপার্টমেন্টে এ সময় তার স্ত্রী ও মেয়েকে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করা হয়েছে। ১৯ জুন (মঙ্গলবার) এমন ঘটনা ঘটেছে মিশরে। খবর আল-আরাবিয়া।

মিশর পুলিশ জানিয়েছে, মাথার স্কার্ফ গলায় পেঁচিয়ে ৩৮ বছর বয়সী মাকে ও টেলিফোনের তার ব্যবহার করে শ্বাসরোধ করে ১২ বছরের মেয়েকে হত্যা করা হয়েছে। খেলা শেষ করে সালাহ এসে দেখলেন মা-মেয়ের লাশ পড়ে আছে এবং তার ১৯ হাজার ডলার চুরি হয়ে গেছে।

সিসিটিভির ফুটেজে দেখা গেছে, এক নারী ও পুরুষ আবাসিক ভবনটিতে প্রবেশ করেছেন। যারা ওই ভবনের বাসিন্দা নন। এ সময় ওই মর্মান্তিক এ ঘটনা ঘটে।

সালাহ স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় খেলা দেখতে বের হন। মিশর হেরে গেলে তার ও তার বন্ধুর মন খারাপ হয়ে যায়। তারা একটু দেরি করেই বাসায় ফিরছিলেন। এ সময়ে সালাহর কাছে তার শ্যালিকার কল আসে যে সে তার বোনকে ফোনে পাচ্ছে না। এরপর দ্রুতই সালাহ বাসায় ফিরে যান। কিন্তু বাসায় ফিরে তাকে এক মর্মান্তিক ঘটনার মুখোমুখি হতে হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর