,

দক্ষিণ কোরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে মেক্সিকো

news-image

এবারের বিশ্বকাপে মেক্সিকোর শুরুটা হয়েছে চমক জাগানিয়া। হট ফেভারিট জার্মানিকে হারিয়ে স্বপ্নাভিযান শুরু করে দলটি। সেই ধারা বজায় রাখলেন মেক্সিকানরা। দক্ষিণ কোরিয়াকে ২-১ গোলে হারিয়েছেন তারা।

এ জয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে গেলো ১৬বারের মতো বিশ্বকাপের আসরে খেলতে আসা মেক্সিকো। আর ছিটকে গেল দক্ষিণ কোরিয়া। নিজেদের প্রথম ম্যাচে সুইডেনের কাছে ১-০ হেরেছিল কোরিয়ানরা।

রোস্তভ অন ডনে শুরুতেই দক্ষিণ কোরিয়ার ওপর ঝাঁপিয়ে পড়ে মেক্সিকো। সূচনালগ্ন থেকেই একের পর এক আক্রমণ দাগান মেক্সিকানরা। যদিও ফল পেতে একটু বিলম্ব হয়। ২৬ মিনিটে সফল স্পট কিকে কোরিয়ার জালে বল জড়ান কার্লস ভেলা।

আক্রমণ দাগানো লোজানোর শট ডি বক্সে হাত দিয়ে ঠেকিয়ে দেন দক্ষিণ কোরিয়ার জ্যাং হিউন সু। এতে সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ভিএআর নেয়ার দরকারই মনে করেননি তিনি। তা থেকে ঠাণ্ডা মাথায় বল জালে জড়ান ভেলা।

এগিয়ে গিয়ে দারুণ আত্মবিশ্বাসী হয়ে ওঠে মেক্সিকো। মুহুর্মুহু আক্রমণে কোরিয়াকে ব্যতিব্যস্ত রাখে দলটি। তবে প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি তারা।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর