,

বাজলো বিয়ের সানাই

news-image

বিনোদন ডেস্ক: কিট হ্যারিংটন ও রোজ লেসলি। এই জুটির সবকিছুই রাজকীয়। এদের যাপিত জীবন যেমন সুন্দর, তেমনি পেশাদার জীবনেও এরা অভিনয় করেছেন স্বপ্নময় রাজকীয় দুটো চরিত্রে। বিশ্ববিখ্যাত টিভি সিরিজ ‘গেম অব থ্রোন্স’-এর জনপ্রিয় দুই চরিত্র জন স্নো ও ইগ্রিট বসছেন বিয়ের পিঁড়িতে। আর কিছুক্ষণ পড়েই বাজবে তাদের রাজকীয় বিয়ের সানাই।

কিট হ্যারিংটন ও রোজ লেসলি বিয়ে করছেন স্কটল্যান্ডের সমুদ্রতীরবর্তী শহর অ্যবারডিনশায়ারে। সেখানেই বিখ্যাত ওয়ার্ডহিল দুর্গে সাজানো হয়েছে তাদের বিয়ের আয়োজন। দুর্গটির মালিক রোজের পিতা সেবাস্তিয়ান লেসলি। বিয়ে নিয়ে সবচেয়ে উচ্ছ্বসিত শহরটির সাবেক এই কাউন্সিলর। কন্যার বিয়ে প্রসঙ্গে বিবিসিবে তিনি জানিয়েছেন, তাদের পারিবারিক জীবনে সবচেয়ে সুন্দর দিনটি আজ।

কিট-রোজের জন্যও এই দিনটি সুন্দর। কারণ এ জুটির অনেক বছরের প্রেমের সম্পর্কটি সফল পরিণতি পাচ্ছে আজ। ২০১২ সালে প্রেম শুরু করেন তারা। ততোদিনে ‘গেম অব থ্রোন্স’-এর তিন মৌসুম দেখে ফেলেছে দর্শক, চলছিলো চতুর্থ মৌসুম নির্মাণের প্রস্তুতি। এ সময়েই পর্দার প্রেমকে বাস্তবে টেনে আনতে সম্মত হন জন স্নো চরিত্রে অভিনয় করা কিট এবং ইগ্রিট চরিত্র অভিনয় করা রোজ।

এরপর গত বছরের সেপ্টেম্বর মাসে দু’জনে বাগদান সারেন। এ বছরের শুরুতে করেন বিয়ের পরিকল্পনা। গত মাসে জানানো হয় তাদের বিয়ের তারিখ ও কুঞ্জের ঠিকানা।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির