,

রাশিয়ার সব বিয়ার খেয়ে ফেলেছেন বিশ্বকাপ দর্শকরা!

news-image

নিউজ ডেস্ক: পানীয় হিসেবে বিয়ারের কদর সর্বজনবিদীত। বিশেষত বৈশ্বিক ক্রীড়া আসরগুলোতে বিয়ারের চাহিদা প্রচুর পরিমাণ বেড়ে যায়। গ্যালারীতেও উল্লাসরত দর্শকদের হাতে খুব সহজেই চোখে পড়ে বিয়ারভর্তি বড়বড় মগ কিংবা বোতল। রাশিয়ায় চলছে বিশ্ব ফুডবলের সবচেয়ে বড় আসর। সেই রাশিয়াতেই ফুটবল দর্শকদের শুকনো গলায় খেলা দেখতে হতে পারে! কারণ বিভিন্ন দেশ থেকে আগত ফুটবল সমর্থকরা রাশিয়ার সব বিয়ার খেয়ে ফেলেছেন! দেশটির পানশালাগুলো পড়েছে চরম বিয়ার শঙ্কটে!

সরবারহ কম থাকায় এবং বিদেশ থেকে অভ্যাগতরা অতিরিক্ত পান করায় মস্কোর বেশ কিছু রেস্টুরেন্ট এবং পানশালায় একেবারেই বিয়ার নেই। বিয়ারের অভাবে রাশিয়ায় আশা লাখ লাখ বিদেশী রাশিয়ার গ্রীষ্মকে উপভোগ করতে পারছেন না। রাশিয়ায় আগতদের তৃষ্ণা আরো দীর্ঘায়িত হতে পারে। কারণ কবে নাগাদ এই সংকট মিটবে পানশালাগুলো তা জানাতে পারছেনা।

সেন্ট্রাল মস্কোর একটি পানশালার সত্বাধারিকে প্রশ্ন করা হয়েছিলো বিয়ারের এতো চাহিদার কারণ সম্পর্কে। তিনি বলেন, ‘সবাই শুধু বিয়ার চায় আর কিছু চায় না। মস্কোতে এখন প্রচুর মানুষ। তারা সবাই পান করছেন। কারণ এটা গরম এবং এটা ফুটবল।’ এই পানশালার মালিক জানিয়েছেন তিনি বড় রকমের বিয়ার সংকটে পড়েছেন। তারা প্রতি ২৪ ঘন্টায় মাত্র একবার বিয়ারের সরবারহ পাচ্ছেন!

গত এক দশকে রাশিয়ায় বিয়ারের বিক্রি এমনিতেই এক তৃতিয়াংশ কমে গেছে। কারণ বিয়ারের উপরে অ্যালকোহলপ্রেমি দেশটিতে প্রচুর পরিমাণে শুল্ক বাড়ানো হয়েছে। একই সাথে দেশটিতে বিয়ারের বিক্রি এবং বিজ্ঞাপনের উপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। বিশ্বকাপে দেশটিতে বিয়ারের চাহিদা এতা ব্যাপক হবে তা আগাম আন্দাজে ব্যার্থ হয়েছিলেন দেশটির বিয়ার উৎপাদকরা। দেশটির প্রধান বিয়ার উৎপাদক বালটিকা জানিয়েছে তারা নষ্ট হবার শঙ্কায় অতিরিক্ত বিয়ার উৎপাদনের ঝুঁকি নেননি। রাশিয়ার জনপ্রিয়তম পানীয় ভদকা। প্রতিবছর রাশিয়ানরা গড়ে ২০ লিটারের অধিক ভদকা পান করেন। পৃথিবীর শীতলতম দেশটির নাগরিকদের বরাবরই অধিক অ্যালকোহল যুক্ত পানীয়র প্রতি আগ্রহ রয়েছে। – ওয়েবসাইট

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর