,

মেসির বিপক্ষেও দুই গোল করবো: মুসা

news-image

স্পোর্টস ডেস্ক
আইসল্যান্ডের বিপক্ষে একাই দুই গোল করেন নাইজেরিয়ান মুসা। মেসির বিপক্ষে সেন্ট পিটার্সবার্গেও দুই গোল করার কথা জানালেন নাইজেরিয়ার এই স্ট্রাইকার। লিচেস্টার সিটিতে খেলা এই স্ট্রাইকার জানান, ‘এই খেলায় যে কোনো কিছু হতে পারে। আমার মনে হয় এবারও আমি ২টি গোল করব।’

আইসল্যান্ডের বিপক্ষে জয় পেলেও এখনো দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়নি নাইজেরিয়ার। তাদের ভাগ্য এখন নির্ভর করছে আর্জেন্টিনার সাথে ম্যাচের ওপর।

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের প্রসঙ্গে মুসা জানান, ‘আমার মনে হয় আর্জেন্টিনার বিপক্ষে খেলা তত বেশি কঠিন হবে না। এই ম্যাচের গুরুত্ব কতটা আমরা জানি। এটা হচ্ছে ‘ডু অর ডাই।’

মুসা বলেন, ‘আমার মনে আছে ৪ বছর আগে যখন ব্রাজিলে আমি মেসির বিপক্ষে আমি খেলেছিলাম। আমি ওই ম্যাচে ২টি গোল করেছিলাম। আর যখন আমি লেইসেস্টারে যোগ দিলাম এবং বার্সেলোনার বিপক্ষে খেলি, তখনও মাঠে মেসি ছিল এবং আমি আবারও ২টি গোল করেছিলাম।’

আর্জেন্টিনার সাথে এই ম্যাচে ড্র করলে তা নাইজেরিয়ার জন্য যথেষ্ট, তবে সেক্ষেত্রে ক্রোয়েশিয়ার সাথে আইসল্যান্ডের খেলার ফলাফলের ওপর তাদেরকে নির্ভর করতে হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর