,

কুমিল্লার ২মামলায় খালেদা জিয়ার জামিন শুনানি রোববার

news-image

কুমিল্লার নাশকতা ও হত্যা মামলায় খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতের বিষয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর আগামী ২৪ জুন শুনানি হবে। আপিল বিভাগের কার্যতালিকায় মামলাটি দুটি ৯ ও ১০ নম্বর ক্রমিকে রয়েছে।

এর আগে গত ৩১ মে এ দুই মামলায় হাইকোর্টের দেয়া জামিন ২৪ জুন পর্যন্ত স্থগিত করে ছিলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ। এ সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে নিয়মিত আপিল আবেদন করতে বলা হয়।

এর আগে এ দুই মামলায় গত ২৮ মে খালেদা জিয়াকে ছয় মাসের অন্তর্বতীকালীন জামিন দেন হাইকোর্ট। তবে পরের দিন জামিন স্থগিত করে আদেশ দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত। একইসঙ্গে, জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আপিল আবেদনের শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।

২০১৫ সালের ২ ফেব্রুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাসে পেট্রোলবোমা ছোড়া হয়। এ ঘটনায় ৭ জন যাত্রী মারা যান এবং আরও ২৫-২৬ জন গুরুতর আহত হন। এ ঘটনায় পরদিন চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক নুরুজ্জামান বাদী হয়ে ৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন। যাতে আসামি করা হয় খালেদা জিয়াকে।

এছাড়া, একই বছরের ২৫ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হায়দারপুলের কাছে চৌদ্দগ্রামে একটি কাভার্ডভ্যানে অগ্নিসংযোগ ও আশপাশের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিনই চৌদ্দগ্রাম থানায় বি

এ জাতীয় আরও খবর

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা