,

নির্বাচনে যাকে প্রার্থী করবো তার পক্ষে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক: আগামী নির্বাচনে যাকে আমরা প্রার্থী করব তার পক্ষে সকলকে কাজ করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘আপনাদের এখন থেকে জনগণের কাছে যেতে হবে নৌকা মার্কায় ভোট চাওয়ার জন্য। কে প্রার্থী, কে প্রার্থী নয় সেটা বড় কথা না। নৌকা মার্কায় ভোট পাওয়ার জন্য জনগণের কাছে যেতে হবে।’

আজ শনিবার সকালে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘নৌকায় মার্কায় ভোট পেলেই এ দেশের মানুষ সব পায়। ভাষার অধিকার, স্বাধীনতা, দারিদ্র্য মুক্তি, শিক্ষার আলো, রাস্তা-ঘাট, স্কুল কলেজ সব পেয়েছে।’
তিনি বলেন, ‘আমরা সারা দেশের উন্নয়ন করছি। আজকে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। প্রায় ১১ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় পেয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‌‘নির্বাচন মানেই চ্যালেঞ্জিং সব সময় প্রার্থীদের মাথায় রাখতে হবে। তাই আমাদের এই একটানা তৃতীয় নির্বাচনে সকলকে এক হয়ে কাজ করতে হবে।’

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে