,

সড়কে ঝড়ে গেল ৩২ জনের প্রাণ

news-image

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘনায় ৩২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪০ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার ভোররাতে পৃথক জেলায় এসব দুর্ঘটনা ঘটে। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার গরুহাটি এলাকায় যাত্রীবাহী বাস উল্টে ১৬জন নিহত হয়েছেন। এ ঘটনায় হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তবে আহতরা জানিয়েছেন, বাস যাত্রীদের অধিকাংশই নীলফামারী, কুষ্টিয়া ও ঠাকুগাঁও জেলার যাত্রী ছিলেন। নিহতদের মধ্যে ১৫ জনই পুরুষ, একজন নারী। আহতদের মধ্যে নারী-পুরুষ ছাড়া শিশুরাও রয়েছে।

ওসি মাহমুদুল হাসান সকালে জানান, আলম পরিবহনের বাসটি যাত্রী নিয়ে ঢাকা থেকে নীলফামারীর সৈয়দপুরের দিকে যাচ্ছিল। পথে ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতেই হতাহতের ঘটনা ঘটে। ‘বাসটি কেন নিয়ন্ত্রণ হারালো, তা এখনি বলা যাচ্ছে না।’

অন্যদিকে রংপুরের তারাগঞ্জে বাস ট্রাকের ধাক্কায় ৭ জন নিহত নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শনিবার ভোররাতে সদর উপজেলার সলেয়াশাহ্ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নিশাত (২০) এবং সাজ্জাদ (১৯)। বাকিদের পরিচয় এখনও জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আমিরুল ইসলাম।

এছাড়া সাভারের আমিন বাজারে বাস  উল্টে ৪ জন নিহত ও নাটর, সিরাজগঞ্জ, গোপালগঞ্জে আরো ৫  জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

সূত্র : চ্যানেল ২৪, নিউজ ২৪

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর