,

দুঃসংবাদ ব্রাজিলের জন্য

news-image

স্পোর্টস ডেস্ক।। রাশিয়া বিশ্বকাপে কোস্টারিকাকে ২-০ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের পথে এগিয়ে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। জয়ের আনন্দের ভিড়ে দলটির জন্য এলো একটি দুঃসংবাদ। ন্যক্কারজনক ঘটনার জন্য শাস্তির মুখে পড়তে যাচ্ছেন ব্রাজিল ফুটবল ফেডারেশন (বিএফএফ) প্রধান এন্তোনিও কার্লোস নুনেজ।

ঘটনার সূত্রপাত ম্যাচ চলাকালীন। রাশিয়ার এক রেস্টুরেন্টে বসে খেলা উপভোগ করছিলেন নুনেজ। সেখানে তার সঙ্গে দেখা করতে চান এক ব্রাজিলিয়ান ভক্ত। তবে নিরাপত্তাকর্মীরা তাকে বাধা দেন। এতে বেজায় চটে যান ওই ভক্ত। অকথ্য ভাষায় বিএফএফ প্রধানকে গালিগালাজ করেন। সুইজারল্যান্ডের বিপক্ষে ড্র করায় এমনিতেও ক্ষিপ্ত ছিলেন ওই সমর্থক।

এমন পরিস্থিতিতে নুনেজ নিজেকে সামলাতে না পেরে ভক্তকে লক্ষ্য করে গ্লাস ছুড়ে মারেন। এতে মারাত্মক জখম হন সেই সমর্থক। ঘটনা বেগতিক দেখে সঙ্গে সঙ্গে রেস্টুরেন্টটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

তবে এই হট্টগোল ফিফার কানে পৌঁছতে মোটেও বিলম্ব হয়নি। শোনা যাচ্ছে, আইনবহির্ভূত কর্মকাণ্ডের জন্য তাকে বড় শাস্তি দিতে যাচ্ছে ফুটবলের অভিভাবক সংস্থা। ফুটবলের জন্য খ্যাতিসম্পন্ন দেশের ফুটবল ফেডারেশন প্রধান হয়ে এ রকম অসদাচরণের জন্য বরখাস্তও হতে পারেন তিনি।

এরই মধ্যে নুনেজকে ব্রাজিলে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে ফিফা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে