,

মৃগী রোগে আক্রান্ত ফুটবলার খেলছেন বিশ্বকাপে

news-image

স্পোর্টস ডেস্ক।। কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হওয়ার মত অবস্থা। রাশিয়া বিশ্বকাপে অঘটন যেমন ঘটছে ঠিত তেমনি অনেক বিতর্কিত বিষয়ও উঠে আসছে।
গত বুধবার পর্তুগাল-মরক্কো ম্যাচে অভিযোগ ওঠে প্রথমার্ধের খেলা শেষে ক্রিশ্চিয়ানো রোনালদোর কাছে জার্সি চান মার্কিন রেফারি মার্ক জিগার।

বিষয়টি মরক্কোর ফুটবলার নরদিনের কানে গেলে তিনি কঠোর ভাষায় রেফারিকে উদ্দেশ্য করে বলেন, এটা কোনও সার্কাস নয়, বিশ্বকাপ।

তবে বিশ্বকাপের আয়োজক সংস্থা ফিফা বলছে, রোনালদোর কাছে রেফারি জার্সি চাননি। বৃহস্পতিবার ফিফার পক্ষ থেকে জানানো হয় পর্তুগাল-মরক্কো ম্যাচে এমন কিছু ঘটেনি। ফিফা রেফারিদের আচরণের ব্যাপারে যথেষ্ট সচেতন।

মরক্কোর তারকা মিডফিল্ডার নরদিন আমরাবাত অভিযোগ করেন, ম্যাচের প্রথমার্ধের খেলা শেষে রোনালদোর কাছে জার্সি গিফট চান রেফারি। নরদিন বলেছেন তাকে রোনালদোর সতীর্থ পেপে এমনটি জানিয়েছে। যে নরদিন রেফারির বিরুদ্ধে জার্সি চাওয়ার অভিযোগ এনেছেন সেই নরদিনের মন্তব্য নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। পতুর্গালের বিপক্ষে মাঠে নামার আগের ম্যাচে মৃগী রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি।

যে কারণে বুধবারের ম্যাচে নরদিনকে খেলার অনুমতি দিতে চায়নি ফিফা। তবে মরক্কোর অনুরোধে শেষ পর্যন্ত নরদিনকে খেলার অনুমতি দেয় ফিফা। জার্সি ইস্যু নিয়ে এই নরদিনকে উদ্দেশ্য করে পতুর্গিজ মিডিয়া বলছে, একজন অসুস্থ লোক কী বলল তাতে কী আসে যায়?

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর