,

আকাশ থেকে ঝরে পড়ল অসংখ্য সামুদ্রিক প্রাণী, রহস্য কী…?

news-image

ডেস্ক রিপোর্ট : চীনের উপকূলে অবস্থিত কিংদাও শহরে কিছু দিন আগে ঘটে গেছে অবাক করা এক ঘটনা। হঠাৎ একদিন ওই শহরের আকাশ থেকে ঝরে পড়তে থাকে অক্টোপাস, তারামাছ, জেলি মাছ, স্কুইড, চিংড়ি মাছসহ বিভন্ন ধরনের সামুদ্রিক মাছ ও প্রাণী। আকাশ থেকে ঝরে পড়া ওই সব প্রাণীতে ছেয়ে গেছে ওই শহরের প্রতিটি পথঘাট।

এক্সপ্রেস ইউকের প্রতিবেদনে জানানো হয়, কিংদাও শহরে সামুদ্রিক প্রাণীর বৃষ্টি হওয়ার খবর এরই মধ্যে প্রকাশ পেয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। এ অদ্ভুত বৃষ্টির বিভিন্ন ছবি ক্যামেরায় বন্দী করে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে পোস্ট করেন ওই শহরে বসবাসকারী অনেকেই।

প্রতিবেদনে বলা হয়, বিষয়টি নিয়ে অনুসন্ধান চালালে জানা যায়, সে দিন ওই শহরে ঘণ্টায় প্রায় ১২৫ কিলোমিটার বেগের তুমুল ঝড় বইছিল। ঝড়ের সঙ্গে ছিল বৃষ্টিও।

আবহাওয়া বিশেষজ্ঞরা জানান, সমুদ্র থেকে সৃষ্টি হয় এক ধরনের জলস্তম্ভ রয়েছে, যা থেকেই মূলত সৃষ্টি এমন ঝড়ের। সাধারণত ইয়েলো সি থেকেই এ ঝড়ের সৃষ্টি হয়ে থাকে।

এদিকে সমুদ্রের পানি থেকে তৈরি হওয়া জলস্তম্ভের প্রচণ্ড শক্তির টানে সমুদ্রের কিছু প্রাণী আকাশে উঠে আসে। এরপর বৃষ্টির মাধ্যমে সেই প্রাণীগুলো মাটিতে নেমে আসে। উৎস : প্রিয় ডট কম

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর