,

অকৃত্তিম সুন্দরী তারা

news-image

বিনোদন ডেস্ক: বলিউড নায়িকাদের সৌন্দর্যে বরাবরই মুগ্ধ হন সবাই। মন হারানো চোখ, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, মসৃণ ত্বক কিংবা আবেদনময়ী ফিগার, এগুলো তাদের বৈশিষ্ট্য। তবে এসমস্ত গুণ সবার ক্ষেত্রে প্রাকৃতিক নয়। অর্থাৎ তাদের সেই সৌন্দর্য আসল নয়। বরং কৃত্তিম উপায়ে প্লাস্টিক সার্জারিতে তৈরি করা। এমন অনেক তারকাই রয়েছে।

আবার কৃত্তিমতার তোয়াক্কা না করে অনেক নায়িকা জনপ্রিয় হয়েছেন কেবল নিজের সৌন্দর্যে। প্লাস্টিক সার্জারি নয়, একদম নিখাদ রূপে ধরা দিয়েছেন দর্শকের সামনে। হয়েছেন দর্শকদের স্বপ্নের রাণী। তেমন কয়েকজন বলিউড অভিনেত্রীর সম্পর্কে জেনে নিন।

বিদ্যা বালান: চেহারা, লুক ও পোশাকের জন্য বহুবার ট্রোলড হয়েছেন বিদ্যা। সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে রঙ্গ-রসিকতাও কিছু কম হয়নি। তবে, বিদ্যা বরাবরই বেপরোয়া। পছন্দ করেন ট্র্যাডিশনাল লুক। প্লাস্টিক সার্জারি তার ডিকশনারিতেই নেই।

শ্রদ্ধা কাপুর: বলিউডে পা দিয়েই লাখো দর্শকের মন জিতে নিয়েছেন শ্রদ্ধা। ফিটনেস ট্রেনিং ও সঠিক ডায়েটেই ফিট, চনমনে থাকতে পছন্দ করেন তিনি। ন্যাচরাল লুককেই প্রাধান্য দেন বেশি। শ্রদ্ধা জানিয়েছেন, কসমেটিক সার্জারি থেকে তিনি থাকেন শত যোজন দূরে।

সোনম কাপুর: বি-টাউনে পা রাখার আগে সোনমের ওজন ছিল ৯০ কিলো। কোনো রকম সার্জারি ছাড়াই কেবল মাত্র শরীরচর্চা ও কঠোর ডায়েট মেনে মেদ ঝরিয়েছেন সোনম। এখনো ফিটনেস ট্রেনিং ও যোগ ব্যায়ামের উপরেই বেশি ভরসা রাখেন বলিউডের ‘ফ্যাশনিস্তা’।

সোনাক্ষী সিনহা: ডেবিউ ছবির আগে প্রায় ৩০ কিলো ওজন ঝরিয়েছিলেন ‘দাবাং গার্ল’। নায়িকা জানিয়েছেন, চেহারা নিয়ে তাকে অনেকবার ট্রোলড হতে হয়েছিল। তবে, নিজেকে ফিট ও ট্রেন্ডি রাখতে শরীরচর্চাতেই ভরসা রাখেন নায়িকা। কসমেটিক সার্জারি তার একেবারেই অপছন্দ।

আলিয়া ভাট: বলিউডে আত্মপ্রকাশের পর অনেক নায়িকাই গ্ল্যামার বাড়াতে প্লাস্টিক সার্জারির দ্বারস্থ হয়েছেন। তবে, আলিয়া নাকি কোনোদিনই কৃত্রিম সৌন্দর্যের কথা ভাবেননি। ন্যাচারাল লুকই বেশি পছন্দ তার। এর জন্য হেলদি ডায়েটে ভরসা রাখেন নায়িকা।

পরিণীতি চোপড়া: নিয়মিত ফিটনেস ট্রেনিং ও হেলদি ডায়েটেই অতিরিক্ত মেদ ঝরিয়েছেন পরিণীতি। লুকের থেকে অনেক বেশি অভিনয়কেই প্রাধান্য দেন নায়িকা। তাই প্লাস্টিক সার্জারি তার একেবারেই অপছন্দ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে