,

সুস্বাদু পটলের দোলমা

news-image

লাইফস্টাইল ডেস্ক: আমাদের দেশে পটলের দোলমা বাঙ্গালিদের অতি পরিচিত একটা খাবার। পটল আমাদের বাসায় হরহামেশাই থাকে তা সাধারণত বিভিন্ন তরকারির সাথে মিশিয়ে খাওয়া হয় কিন্তু পটলের দোলমা এমন একটি ডিশ যেখানে পটলকেই হাইলাইট করা হয় আর স্বাদে এনে দেয় ভিন্নতা। পটলের দোলমা বানানোর রেসিপিটি চলুন জেনে নেই।
যা লাগবে রান্নায়

পটল- ৫/৬ টা (চামড়া ছাড়ানো ভিতরের বিচি ফেলে দিতে হবে), পেয়াজ কুচি- হাফ কাপ, ঢাকাই পনির/কটেজ চিজ- হাফ কাপ, কাচা মরিচ- ৩/৪ টা, গরম মশলা গুড়া- হাফ চা চামচ, হলুদ গুড়া- হাফ চা চামচ, টালা জিরার গুড়া- হাফ চা চামচ, মরিচ গুড়া- হাফ চা চামচ, ঘি- ৩ টেবিল চামচ, তেল- ভাজার জন্য পরিমাণমতো, দই- হাফ কাপ ( দই না থাকলে ঘন দুধ দেওয়া যায়), লবণ- স্বাদমতো, গোল মরিচ গুঁড়া- সামান্য

যেভাবে রাঁধবেন
প্রথমে পুরের জন্য পনির গ্রেট করে একটু কাচা মরিচ কুচি একটু পেয়াজ কুচি একটু গরম মশলা গুড়ো দিয়ে হালকা তেল দিয়ে ভেজে নিতে হবে। এবার পটলে পনিরের পুর ভরে তেলে হালকা নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এবার ঘি গরম করে পেয়াজ কুচি ব্রাউন করে ভেজে নিয়ে গরম মশলার গুড়া বাদে বাকি সব মশলা দিয়ে কষিয়ে নিতে হবে। একটু পানি দিয়ে মশলা কষিয়ে নিতে হবে। এবার পটল দিয়ে হবে। এরপর দই দিয়ে কষাতে হবে।

চুলার আচ মিডিয়ামে থাকবে। মশলা ভাজা ভাজা হয়ে ঘি উপরে উঠে আসলে গরম মশলার গুড়া আর স্বাদমতো লবণ দিয়ে নেড়েচেড়ে নামিয়ে ফেলতে হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী