,

রেগে গিয়ে সমর্থককে গ্লাস ছুঁড়ে মারলেন ব্রাজিলিয়ান ফুটবল প্রধান

news-image

স্পোর্টস ডেস্ক:
রেগে গিয়ে সমর্থককে গ্লাস ছুঁড়ে মারলেন ব্রাজিলিয়ান ফুটবল প্রধান VISION
ফিফার নিয়ম বহির্ভূত কর্মকাণ্ডের জন্য এবার শাস্তির মুখে পড়তে যাচ্ছেন ব্রাজিল ফুটবল ফেডারেশন প্রধান এন্টোনিও কার্লোস নুনেজ। ইতিমধ্যেই তাকে দেশে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে ফিফা থেকে।

ঘটনার সূত্রপাত আজ কোস্টারিকার বিপক্ষে ব্রাজিলের ম্যাচের সময়। রাশিয়ার এক রেস্টুরেন্টে বসেই খেলা উপভোগ করছিলেন নুনেজ। সেখানে এক ব্রাজিলিয়ান ভক্ত তার সাথে দেখা করতে চান। নুনেজের নিরাপত্তাকর্মীরা তাকে দেখা করতে দিতে আপত্তি জানায়।

গত ম্যাচে সুইজারল্যান্ডের সাথে দল ড্র করায় এমনিতেও ক্ষিপ্ত ছিল ওই সমর্থক। দেখা করতে বাধা দেওয়ায় অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন তিনি। আর এতেই ক্ষেপে যান ব্রাজিলিয়ান ফুটবল প্রধান। সংবাদ সংস্থা ‘এস্তাদিও সাও পাওলো’র ভাষ্যমতে, নুনেজ রাগ সামলাতে না পেরে ওই ব্যক্তির মাথায় গ্লাস ছুঁড়ে মারেন। আর এতেই মারাত্মক জখম হন ওই সমর্থক।

এই হট্টগোলের সাথে সাথেই রেস্টুরেন্টটি বন্ধ করে দেওয়া হয়। তবে ঘটনাটি ফিফার কানে পৌঁছাতে মোটেও দেরি হয়নি। ফিফার আইন ভাঙ্গায় এখন তাই হয়ত বেশ বড় শাস্তির মুখেই পড়তে যাচ্ছেন কার্লোস নুনেজ। একজন ফুটবল ফেডারেশন প্রধান হয়ে এরকম আচরণের জন্য ফিফা থেকে বহিষ্কারও হতে পারেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর