,

আইসল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনার আশা উজ্জ্বল করল নাইজেরিয়া

news-image

ভোলগাগ্রাদে আইসল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে নাইজেরিয়া। নাইজেরিয়ার হয়ে জোড়া গোল দিয়েছেন আহমেদ মুসা।

নাইজেরিয়ার দুর্দান্ত ফুটবল আর একেকটা গোলে শুধু নাইজেরিয়ানরাই নয়, নিশ্চিত খুশি হয়েছে আর্জেন্টিনা সমর্থকেরাও! ভোলগাগ্রাদে আহমেদ মুসার জোড়া গোলে আইসল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে নাইজেরিয়া। এই জয়ে শুধু নাইজেরিয়াই নয়, দ্বিতীয় পর্বে পা রাখার আশাটা টিকে থাকল আর্জেন্টিনারও।

দুই ম্যাচে দুই জয় নিয়ে ডি গ্রুপে সবার আগে দ্বিতীয় রাউন্ডে পা রেখেছে ক্রোয়েশিয়া। আজকের জয়ে নাইজেরিয়ার পয়েন্ট হলো ৩। এক ড্র আর দুই হারে আর্জেন্টিনা ও আইসল্যান্ডের সমান ১ পয়েন্ট। দ্বিতীয় পর্বে জেতে হলে নাইজেরিয়াকে হারাতেই হবে আর্জেন্টিনার। তাতেও হচ্ছে না, আইসল্যান্ডের বিপক্ষে ক্রোয়েশিয়া যদি না হারে তবেই মেসিরা দ্বিতীয় রাউন্ডে যেতে পারবেন। কিন্তু এখনো পর্যন্ত রাশিয়া বিশ্বকাপে যে পারফরম্যান্স আর আজ আইসল্যান্ডের বিপক্ষে নাইজেরিয়া যা খেলল, তাতে আর্জেন্টিনা সুযোগটা কাজে লাগাতে পারবে কি না, সংশয় থেকেই যাচ্ছে।

হিসাব পরে, মেসিরা কি আজ আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচটা দেখেছেন? দেখেছেন কীভাবে আইসল্যান্ডের রক্ষণ ভেঙেছে নাইজেরিয়া? পুরো ম্যাচ জুড়েই নিজেদের দাপট ধরে রেখে ম্যাচটা নিজেদের করে নিয়েছেন নাইজেরিয়ানরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর