,

ধরা পড়লো নেইমারের ‘নাটক’

news-image

স্পোর্টস ডেস্ক:

সুইজারল্যান্ডের বিপক্ষে কমপক্ষে ১১ বার ফাউলের শিকার হয়েছেন নেইমার। সেই ম্যাচের পর ব্যথার দরুণ ঠিকমতো অনুশীলনও করতে পারেননি ব্রাজিলিয়ান এই সুপারস্টার। এসময় সমর্থকদের পক্ষ থেকে সমবেদনা যতটা পেয়েছেন, ঠিক ততটাই সমালোচিত হয়েছেন অদ্ভুত এক কারণে।সমালোচকদের দাবি, গায়ে ছোঁয়া লাগলেই পড়ে যান নেইমার। মাঠে খেলার চেয়ে অভিনয়েই বেশি মনোযোগ তাঁর।

ফুটবলারদের মধ্যে একটু আধটু অভিনয়ের প্রবণতা প্রায়ই দেখা যায়। তবে, কোস্টারিকার বিপক্ষে নেইমারের অভিয়নটা ধরা পড়েছে বেশ স্পষ্ট ও দৃষ্টিকটুভাবে।
তখন ম্যাচের নির্ধারিত সময় বাকি আর মাত্র ১২ মিনিট। দুর্দান্ত খেলেও গোলের দেখা পাচ্ছিল না ব্রাজিল। এমন সময় কোস্টারিকার বক্সের মধ্যে বলের নাগাল পান নেইমার। কোস্টারিকার সেন্টারব্যাক জিয়ানকার্লো গঞ্জালেজকে ঠিকই বোকা বানিয়েছিলেন। তবে, গঞ্জালেজ পড়ে যাওয়ার সময় নেইমারের গায়ে একবার হাত দেন। ব্যাস, পড়ে যান নেইমার! পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

ক্ষেপে যান কোস্টারিকার খেলোয়াড়রা। ঘিরে ধরেন রেফারিকে। তাদের দাবির পরিপ্রেক্ষিতে ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারির শরণাপন্ন হন ফিল্ড রেফারি। সেখানেই ধরা পড়ে যায় নেইমারের অভিনয়। বাতিল হয়ে যায় পেনাল্টি। অথচ বলটি গোলে শট করার সময় এবং সুযোগ দু’টোই ছিল নেইমারের। এত কাছ থেকে অভিনয় করে পেনাল্টি আদায়ের চিন্তা না করে গোলে শট করলেই হয়তো পরাস্ত হতেন কাইলর নাভাস।

তবে, কলঙ্কটা ঠিকই ঘুচিয়েছেন নেইমার। যোগ করা ৬ মিনিট শেষ হয়ে যাওয়ার পরেও ব্রাজিল আক্রমণে থাকায় শেষ বাঁশি বাজাননি রেফারি। ডগলাস কস্টার অ্যাসিস্টে রাশিয়া বিশ্বকাপে গোলের খাতা খোলেন নেইমার। তার আগে কৌতিনহোর গোলে এগিয়ে থাকা ব্রাজিল মাঠ ছাড়ে ২-০ গোলের স্বস্তির জয় নিয়ে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর