,

হঠাৎ মাটির ভেতর থেকে বেরিয়ে এলো ৩০টি গোখরা, পালালো গ্রামবাসী

news-image

 

জমিতে সেচের জন্য পাম্প বসাতে গর্ত খুঁড়ছিলেন কর্মীরা। এ সময় মাটির ভেতর থেকে হঠাৎ বেরিয়ে এলো ৩০টি গোখরো সাপের বাচ্চা। শুধু তাই নয়, পাওয়া যায় বেশ কিছু ডিমও। এ সময় সাপগুলো ছড়িয়ে পড়ার আতঙ্কে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান গ্রামবাসীরা। এমনই এক ঘটনা ঘটেছে ভারতের উত্তরবঙ্গে।

জানা গেছে, জমিতে সেচ দিতে সাবমারসিবল পাম্প বসানোর জন্য গর্ত করছিলেন কর্মীরা। এ সময় একটি পুরনো ইঁদুরের গর্ত বেরিয়ে আসে। সেখান থেকে ফোঁস ফোঁস শব্দ শুনে সতর্ক হয়ে গিয়েছিলেন কর্মীরা।

ছোট একটি লাঠি দিয়ে গর্তটি বড় করতেই সেখান থেকে বেরিয়ে আসে কয়েকটি গোখরা সাপের বাচ্চা। সাপের ডিম থেকেও এ সময় কয়েকটি বাচ্চাও বের হয়।

কেউ কেউ সাপগুলোকে পিটিয়ে মেরে ফেলেন। বাকিগুলো বন দপ্তরের কর্মীরা এসে উদ্ধার করেন। এদিকে বড় গোখরা থাকার আশঙ্কায় এলাকা ছেড়ে পালান অনেকেই। এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর