,

‘খালেদা জিয়া তো চেয়েছিলেন আমি কারাগারেই মারা যাই’

news-image

প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘খালেদা জিয়া তো চিকিৎসা পাচ্ছেন, সঙ্গে কাজের মেয়ে পেয়েছেন। অথচ আমি ছয় বছর কারাগারে থাকা অবস্থায় চিকিৎসা তো দূরের কথা ডাক্তারের চেহারাও দেখি নাই। খালেদা জিয়া তো চেয়েছিলেন আমি কারাগারেই মারা যাই। কিন্তু মহান আল্লাহ তায়ালা আমাকে বাঁচিয়ে রেখেছেন।’

শুক্রবার দুপুর ১২টার দিকে ঢাকা থেকে সৈয়দপুর হয়ে রংপুর সার্কিট হাউজে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

এরশাদ বলেন, খালেদা জিয়ার স্বামী জিয়াউর রহমান সেনাপ্রধান ছিলেন। তার স্ত্রী হিসেবে তিনিও সিএমএইচে চিকিৎসা নিতে পারেন। আমি নিজেই সেখানে চিকিৎসা নেই।’ তিনি আরও বলেন, ‘আমি ছয় বছর কারাগারে থাকা অবস্থায় চিকিৎসা পাইনি। আর উনি গোঁ ধরে বসে আছেন তার ইচ্ছে অনুযায়ী চিকিৎসা নেবেন। এটা হতে পারে না।

আসন্ন গাজীপুর, সিলেট, বরিশাল ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন প্রতিদ্বন্দ্বিপূর্ণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এই নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরাই জয়ী হবে বলে মন্তব্য করে তিনি বলেন, ‘তাদের অবস্থা ভালো। তাই নানাবিধ কারণে তারাই জয়ী হবে। নির্বাচন নিরপেক্ষ হবে বলে সিইসি (প্রধান নির্বাচন কমিশনার) আবারও আশ্বস্ত করায় আমরা দেখতে চাই নির্বাচন নিরপেক্ষ ও সুষ্টুভাবে সম্পন্ন হবে।’

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে