,

‘৩০০ আসনে বিএনপির ১২০০ আগ্রহী প্রার্থী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে’

news-image

নতুন নির্বাচন কমিশন (ইসি) নিয়ে প্রশ্ন তুললেও আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে যাচ্ছে বিএনপি। সরকারের অনড় অবস্থানের মুখে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের আশাও তেমন আর দেখছেন না তারা। ফলে নির্বাচনের ছক কষা, নিজস্ব কৌশল ঠিক রাখা, বাধাবিপত্তি কাটিয়ে নির্বাচনে অংশ নেওয়াই এখন তাদের লক্ষ।

নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিএনপির নেতারা বলছেন, নির্বাচনে যাওয়ার জন্য বিএনপির মতো দলের আলাদা করে কোনো প্রস্তুতির দরকার নেই। কারণ বিএনপির নির্ভরশীলতা জনগণ এবং জনগণ বিএনপির সঙ্গে আছে। তবে নির্বাচন সুষ্ঠু হওয়াই এখন মূল ইস্যু। সরকার নির্বাচন করবে নাকি ক্ষমতা দখল করবে এটাই হচ্ছে বড় প্রশ্ন।

তারা আরো বলছেন, নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত এখনো বহাল আছে। একাধিক প্রার্থীও আছে সব আসনে। সুতরাং মনোনয়নে কোনো সমস্যা নেই।

এ নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘৩০০ আসনে বিএনপির কমপক্ষে ১২০০ আগ্রহী প্রার্থী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু এই প্রস্তুতিই শেষ কথা নয়। কারণ নির্বাচনের প্রস্তুতি মানে গণসংযোগ মিছিল মিটিং এবং জনগণের কাছে যাওয়া। কিন্তু সেই পরিবেশ নেই। একটি থানা কমিটির মিটিং পর্যন্ত সরকার করতে দিচ্ছে না। ফলে এখনকার প্রস্তুতি আসলে মনে মনে নেওয়া।

প্রসঙ্গত, ২০১৪ সালের ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসে। ওই নির্বাচন বিএনপি-জামায়াত জোট বর্জন করে। তাদের দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। আর ওই নির্বাচন হয় দলীয় সরকারের অধীনে। এর আগে আদালতের রায়ের ভিত্তিতে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হয়।

বর্তমন আওয়ামী লীগ সকারের মেয়াদ শেষ হওয়ার কথা ২০১৯ সালের জানুযারি মাসে। আর মেয়াদের মধ্যেই সরকার নির্বাচন দিতে চায়। তাই নির্বাচন হওয়ার কথা চলতি বছরের ডিসেম্বরে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা