,

শাওয়ালের ছয় রোজা

news-image

চলছে পবিত্র শাওয়াল মাস। চন্দ্রবর্ষ অনুযায়ী ফজিলতপূর্ণ মাসগুলোর মধ্যে শাওয়াল অন্যতম। শাওয়াল মাসের একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে শাওয়ালের ‘ছয় রোজা’। এই মাসে ছয়টি রোজা রাখা মুস্তাহাব। এই রোজার ফজিলত বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। এই ছয়টি রোজা রমজানের রোজাকে পূর্ণতা দেয়। রাসুল (সা.) নিজে এ রোজা রাখতেন এবং সাহাবাদেরও শাওয়াল মাসের রোজা রাখার নির্দেশ দিতেন।

হাদিসে আছে, ‘যারা মাহে রমজানের ফরজ রোজা রাখবে, এরপর শাওয়ালের ছয় রোজা রাখবে তারা সারা বছর রোজা রাখার সওয়াব অর্জন করবে।’ অন্য হাদিসে রাসুল (সা.) বলেন, ‘যারা পবিত্র রমজানের রোজা রাখার পর শাওয়ালের আরও ছয়টি রোজা রাখবে তারা সেই ব্যক্তির মতো হয়ে যাবে, যে ব্যক্তি সদ্য তার মায়ের পেট থেকে দুনিয়াতে আগমন করেছে। অর্থাৎ সে নিষ্পাপ। তার কোনো গুনাহ নেই। যারা শাওয়ালের ছয় রোজা রাখবে তারা সেই নিষ্পাপ শিশুর মতো হয়ে যাবে।’

এই হাদিসের পরিপ্রেক্ষিতে আলেমরা বলেন, আল্লাহতায়ালা কোরানে কারিমে ইরশাদ করেন, ‘যে লোক একটি নেক কর্ম আনজাম দেবে, সে লোক দশ গুণ বেশি সওয়াব পাবে।’ সে হিসাবে রমজানের ত্রিশ রোজায় তিনশত রোজার সওয়াব হয়। আর শাওয়ালের ছয় রোজায় ষাট রোজার সওয়াব হয়। এভাবে রমজানের ৩০ রোজা এবং শাওয়ালের ছয় রোজা মোট ৩৬ রোজাকে দশ দিয়ে গুণ করলে গুণফল হয় ৩৬০। ৩৬৫ দিনে বছর হলেও ইসলামি শরিয়ত বছরের পাঁচ দিন রোজা রাখাকে হারাম করেছে। সে হিসাবে ৩৬০ দিন মানে পুরো বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায় এই আমলের মাধ্যমে। শাওয়ালের ছয় রোজা শাওয়াল মাসেই শেষ করতে হবে।

ধারাবাহিকভাবে ছয় দিনে ছয় রোজা রাখা যায়, আবার মাঝে বিরতি দিয়ে পৃথকভাবেও রাখা যায়। রমজান মাসে কারো রোজা ভাঙতি হলে শাওয়াল মাসে সেই ভাঙতি রোজা আগে পূর্ণ করতে হবে। রোজা কাজা করার যথাযথ ও অনুমোদিত ওজর যার রয়েছে, তাকে অবশ্যই কাজা রোজা রাখতে হবে আগে। কেননা রমজানের রোজা হলো ইসলামের একটি স্তম্ভ। সুতরাং যাদের সুযোগ ও সামর্থ্য আছে তাদের উচিত শাওয়ালের ছয়টি রোজা রেখে সারা বছর রোজা রাখার সওয়াব অর্জন করা।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর