,

অটোরিকশা পেলেন সামাদ প্রধানমন্ত্রীকে এসএমএস করে

news-image

নিউজ ডেস্ক।। অটোরিকশা হারিয়ে বিপাকে পড়েছিলেন আব্দুস সামাদ। প্রধানমন্ত্রী কয়েক বছর আগে তার যে মোবাইল ফোন নম্বর গণমাধ্যমকে জানিয়েছিলেন, সেই নম্বর জোগাড় করে ক্ষুদে বার্তা পাঠিয়েছিলেন। কিন্তু এর তিদনদিন পরই অবাক হলেন তিনি। এসএমএস পেয়ে তিন দিনের মধ্যেই শ্রমজীবী মানুষটির জন্য প্রধানমন্ত্রী একটি অটোরিকশা পাঠিয়েছেন।

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার আব্দুস সামাদ তার জীবিকার একমাত্র অবলম্বন অটোরিকশাটি হারিয়ে ফেলেন গত ২৮ মে। গ্যারেজ থেকে রিকশা চুরি হয়ে যাওয়ার পর পরিবারের জন্য অর্থের সংস্থান করতে পারছিলেন না তিনি।

আর এই বিষয়টি হারিয়ে যাওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রীর সাহায্য চান সামাদ। ভেবেছিলেন কোনোভাবে প্রধানমন্ত্রীর কাছে তার নিবেদন পৌঁছলে তার বিপদ কাটবে।

বঙ্গবন্ধু কন্যা এর আগেও সামাদের মতো মানুষের ডাকে সাড়া দিয়েছেন, এবারও নিরাশ করেননি। তবে সেই আবেদনে এত দ্রুত সহায়তা মিলবে, সেটি ধারণা ছিল না তার। গত ১৮ জুন পাঠানো এসএমএসে সামাদ লিখেন, ‘মা, তুমি সারা দেশের মা। আমাকে একটু সাহায্য করুন।’

আর দুই দিন পর ২০ জুন বুধবার সামাদের বাড়িতে পুলিশ হাজির। তারা জানতে চান, কোনও এসএমএস পাঠিয়েছেন নাকি। সামাদ বলেন, ‘ফয়লা (প্রথমে) ডরাইছি। পরে কথাবার্তা শুইন্যা বুঝছি, আমাকে সাহাইয্য করত আইছে পুলিশ।’ এরপর আজ বৃহষ্পতিবার ময়মনসিংহের পুলিশ সুপার তার অফিসে ডেকে একটি অটো রিক্সা তুলে দেন।

সামাদ বলেন, ‘আমি স্বপ্নেও ভাবতারছি না অত প্রধানমন্ত্রী আমারে অত তাড়াতাড়ি সাহাইয্য করব। অহনও মনে অইতাছে স্বপ্ন দেখতাছি।’ উৎস:  বিডি-জার্নাল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর