,

জালিয়াতির দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীর স্ত্রী অভিযুক্ত

news-image

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহু জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের দায়ে অভিযুক্ত হয়েছেন বলে জানিয়েছে দেশটির বিচার মন্ত্রণালয়।

সারার বিরুদ্ধে আনীত প্রধানমন্ত্রীর বাসভবন জন্য বরাদ্দ অর্থের অপব্যবহারের অভিযোগ দীর্ঘ পুলিশি তদন্তের পর তিনি অভিযুক্ত হলেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ।

কিছুদিন আগে জেরুজালেম ম্যাজিস্ট্রেটের আদালতে তার বিরুদ্ধে মামলাটি করেন এক জেলা আইনজীবী। মামলায় বলা হয়, প্রধানমন্ত্রীর বাসভবনে কোনও রাঁধুনি নেই- এমন মিথ্যা দাবি করে রাষ্ট্রীয় খরচে বাইরে থেকে কয়েকশ খাবার আনিয়েছিলেন তিনি। যার বাজার মূল্য একলাখ ডলার।

এতে আরও বলা হয়, ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত জেরুজালেমের একটি ইতালিয়ান রেস্টুরেন্টসহ বিভিন্ন খাদ্যদ্রব্য সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে এসব খাবার আনিয়েছিলেন সারা নেতানিয়াহু, তার পরিবার এবং আত্মীয়রা।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর স্ত্রীর অভিযুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন জানায়, এর আগে নিজের রাঁধুনিকে অবৈধভাবে রাষ্ট্রীয় ১০ হাজার ডলার দেন তিনি। বারবার নিজের ভুলগুলো অস্বীকার করেছেন তিনি।

এই বিষয়ে নেতানিয়াহুর পরিবারের কারও মন্তব্য নেয়া সম্ভব হয়নি বলেও উল্লেখ করেছে গণমাধ্যমটি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর