,

শেখ হাসিনা বিচারাধীন ছিলেন বলেই হয়তো স্কয়ার হাসপাতালে চিকিৎসা নিতে পেরেছিলেন

news-image

ওয়ান ইলেভেনের সময় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলা বিচারাধীন অবস্থায় ছিল। হয়তো এজন্যই তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসা প্রদান সম্ভব হয়েছিল বলে মনে করেন প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক এবিএম আবদুল্লাহ।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর মেডিসিন অনুষদের ডিন ও ওয়ান ইলেভেনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিকিৎসক এবিএম আবদুল্লাহ বৃহস্পতিবার আমাদের সময় ডটকমের প্রশ্নে ওই মন্তব্য করেন।

একুশে পদকপ্রাপ্ত চিকিৎসক এবিএম আবদুল্লাহ বলেন, খালেদা জিয়া তো দণ্ডপ্রাপ্ত, শেখ হাসিনা তো বিচারাধীন ছিলেন।

কিন্তু বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ইউনাইটেড হাসপাতাল ছাড়া অন্য কোথাও চিকিৎসা নিতে আগ্রহী নন, ওই হাসপাতালের প্রতিই তার আস্থা, অন্য কোনো হাসপাতালে তাকে নেয়া ঠিক হবে কি-না- প্রশ্নে এই চিকিৎসক বলেন, উনার আস্থার জায়গা থাকতেই পারে, কারও না কারও প্রতি আছেও। এখন এটা তো আইনগত বিষয়, উনি তো দণ্ডপ্রাপ্ত বন্দি। এ বিষয়ে কারাবিধি কী বলে, আইন কী বলে- সেটাও দেখার বিষয়।

চিকিৎসায় হাসপাতাল বা চিকিৎসকের উপর রোগীর আস্থার সম্পর্ক কতটুকু বা কোনো সম্পর্ক আছে কি-না- এমন প্রশ্ন করা হলে অধ্যাপক আবদুল্লাহ বলেন, চিকিৎসক বা হাসপাতালের উপর যদি রোগী বা রোগীর স্বজনদের আস্থা না থাকে তাহলে চিকিৎসা কোথায় হবে, কীভাবে হবে, কার মাধ্যমে হবে। আস্থা থাকা খুবই স্বাভাবিক। এটা হিউম্যান সাইকোলজি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর