,

‘মুক্তিনা দিলে তালা ভেঙেই খালেদাকে মুক্ত করবো’

news-image

রাজশাহী: আগামী ২৪ জুন আদালতের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া না হলে চূড়ান্ত আন্দোলনে জেলের তালা ভেঙেই তাকে মুক্ত করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।

ইউনাইটেড হাসপাতালে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে বৃহস্পতিবার (২১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন তিনি।

মহানগরীর মালোপাড়া দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ আয়োজিত হয়।

সমাবেশে মিজানুর রহমান মিনু বলেন, সরকার খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে গড়িমসি করছে। এতে যদি খালেদা জিয়ার কিছু হয় ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে তা হলে সরকারকেই দায়ী থাকতে হবে।

বিক্ষোভ সমাবেশ থেকে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবি জানান মিনু।

কর্মসূচিতে মহানগর বিএনপির সভাপতি ও সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন বক্তব্য রাখেন।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে