,

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বৈধকরণ প্রক্রিয়া চলছে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় শেষ হতে চলেছে অবৈধ অভিবাসীদের বৈধকরণ প্রক্রিয়া। আর মাত্র ১০ দিন বাকি। এ সময়ের মধ্যে মালয়েশিয়ার ইমিগ্রেশনে পাসপোর্ট না পৌঁছালে অবৈধ হওয়ার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে এ সময়সীমা বাড়বে না বলে সাফ জানিয়ে দিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

এ ডেট লাইন সামনে রেখে দেশটিতে বাংলাদেশ দূতাবাস সিদ্ধান্ত নিয়েছে, যে করেই হোক ৩০ জুনের মধ্যে বাংলাদেশিকর্মীদের হাতে পাসপোর্ট বিতরণ করা হবে।

আগামী ২৩-২৪ জুন শনি ও রোববার মালয়েশিয়ার সরকারি ছুটি থাকলেও দূতাবাসসহ জহুর বারু পিনাং, সেরেম্বান, ক্লাং একযোগে বাংলাদেশিকর্মীদের হাতে নতুন পাসপোর্ট প্রদান করা হবে বলে দূতাবাস সূত্রে জানা গেছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ জুন পর্যন্ত ৮১ হাজার ৩০৮টি পাসপোর্ট আবেদনের পরিপ্রেক্ষিতে ৭৯ হাজার ৩৩২টি পাসপোর্ট প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দূতাবাস থেকে পাসপোর্ট নিতে আসা সোহাগ ও মামুন নামের দুই প্রবাসী এ প্রতিবেদককে বলেন, নতুন পাসপোর্ট আবেদন করেছিলাম ২১ দিন আগে। পাসপোর্ট ডেলিভারির তারিখ ছিল আজ বৃহস্পতিবার। এখন পাসপোর্ট হাতে পেয়ে আমরা খুশি। আজই তারা মালয়েশিয়া ইমিগ্রেশনে যাবেন ফিঙ্গারিংয়ে।

এ বিষয়ে দূতাবাসের পাসপোর্ট ও ভিসা শাখার প্রথম সচিব মশিউর রহমান তালুকদার বৃহস্পতিবার এ প্রতিবেদককে বলেন, মালয়েশিয়ার চলমান রি- হায়ারিং প্রক্রিয়া শেষ হচ্ছে ৩০ জুন। এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশিকর্মীদের দ্রুত পাসপোর্ট ও অন্যান্য সেবা প্রদান কাজ চলছে।

প্রবাসীরা আবেদন করেও সময়মতো পাসপোর্ট পাচ্ছে না এমন অভিযোগ খণ্ডন করে তিনি বলেন, মাঝে অল্প কিছু দিন বইয়ের ঘাটতি ছিল বিধায় বিলম্ব হয়েছে। এখন আর কোনো সমস্যা নেই।

এদিকে ৩০ জুনের পর থেকে শুরু হবে অবৈধ অভিবাসী ধরপাকড়।

দেশটির অভিবাসন বিভাগ বলছে, দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে অবৈধ অভিবাসন সমস্যা মোকাবেলা চেষ্টার অংশ হিসেবে এ অভিযান অব্যাহত থাকবে।

এ পর্যন্ত বাংলাদেশিসহ সহস্রাধিক অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে বলে জানা গেছে। দেশটির মানবসম্পদমন্ত্রী এম কুলাসেগারান বলেছেন, এসব অভিবাসীর কাগজপত্র যাচাই শেষে আটক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর