মায়ের পদতলে সন্তানের বেহেশত
এই পৃথিবীতে আলো আমরা যাদের মাধ্যমে অবলোকন করেছি তারা হলেন- আমাদের পিতা-মাতা। রক্তের আত্মীয়ের প্রথম সদস্য হলো পিতা-মাতা। জন্মের আগ থেকে পিতা- মাতার অনুগ্রহ শুরু। একজন শিশুকে পূর্ণ বয়সে পৌঁছাতে কী অবর্ণনীয় কষ্ট পিতা-মাতাকে সহ্য করতে হয় তা একমাত্র পিতা-মাতাই জানেন। শীতের কনকনে রাতের মধ্যভাগে বিছানায় প্র¯্রাব কতোটা অসহনীয় তা বর্ণনাতীত। এমন সময়ও অতিক্রম হয় যে, পিতা-মাতা নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দেন। কোলেপিঠে করে একজন আদর্শ মানুষ গড়ার প্রাণপণ চেষ্টা করেন। কুরআনের একস্থানে আল্লাহ তায়ালা বলেন; ‘তারই ইবাদত করো এবং পিতা-মাতার সাথে সদাচরণ করো। লক্ষণীয় বিষয় যে, আল্লাহ তায়ালা নিজের ইবাদতের পাশাপাশি পিতা-মাতার সাথে সদাচরণের বিষয়টি উল্লেখ করেছেন। কতটুকু গুরুত্বপূর্ণ বিষয় যে, ইবাদতে পরপরই তার উল্লেখ । এর একটু বেড়ে আল্লাহ তায়ালা বলেন, ‘তাদের (পিতা-মাতা) কেউ অথবা উভয়ে যদি তোমাদের জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়। তবে তাদেরকে ‘উহ’ শব্দটি বলো না এবং তাদেরকে ধমকও দিওনা। এবং তাদের সাথে ভালে াভালো কথা বলো’। (সুরা বনি ইসরাঈল: ২৩) আয়াতের বিষয়বস্তু ও বর্ণনা এতটাই সুস্পষ্ট যে, ব্যাখ্যার অবকাশ রাখে না।
সুরা লোকমানেও আল্লাহ তায়ালা নিজের শোকর আদায়ের সাথে সাথে পিতা-মাতার শোকর আদায়ের বিষয়টি এনেছেন। ঘোষণা হচ্ছে ‘আমার শোকর আদায় করো, সাথে সাথে পিতা-মারও’। এতে প্রমাণিত হয় ইবাদতের পর পিতা-মাতা সেবাযতœ গুরুত্বের বিচারে অগ্রগামী। সহিহ বুখারীর একটি রেওয়াত এর পক্ষে প্রমাণ হতে পারে। বর্ণিত আছে কোনো এক ব্যক্তি রাসূল সা. কে প্রশ্ন করল, আল্লাহর কাছে সর্বাদিক প্রিয়বস্তু কোনটি? রাসূলুল্লাহ সা. বললেন, নামাজকে তার সময় (মুস্তাহাব ওয়াক্ত) মতো পড়া। সে আবার প্রশ্ন করল তারপর কোনটি? তিনি বললেন, পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করা।
পিতা-মাতার সেবার ক্ষেত্রে পিতা-মাতা মুসলমান হওয়া জরুরি নয়। বুখারীর একটি রেওয়াত আছে যে, হজরত আসমা বিনতে আবু বকর রা. বর্ণনা করেন, আমার মা আমার কছে আসত, সেছিল মুশরিকা। এ ঘটনা ওই সময় যখন কুরাইশদের সাথে হুদায়বিয়ার সন্ধি স্থাপিত হয়েছিল। আমি রাসূলুল্লাহ সা. এর কাছে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ আমার জননী আমার কাছে আসে আমি তার সাথে কীরূপ আচরণ করবো ? সে দ্বীন ইসলামের প্রতি অসন্তুষ্ট। আমি কী তার সাথে সদাচরণ করবো ? রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ তার সাথে উত্তম আচরণ করবে।
সুরা লোকমানের পনের নং আয়াতে পিতা-মাতার সাথে সদ্ব্যবহারের বিষয়টি এভাবে এসেছে, পিতা-মাতা যদি আল্লাহর সাথে শরিক করার আদেশ দেয় বা জবরদস্তি করে তাহলে এ আদেশ মানা যাবে না। তবে এ কারণে তাদের সাথে অসাধু ব্যবহার করা যাবে না। ঘোষণা হচ্ছে পিতা-মাতা তোমাকে আমার সাথে এমন বিষয় শরিক করতে পীড়াপীড়ি করে যে সম্পর্কে তোমার জ্ঞান নেই, তবে তুমি তাদের কথা মানবে না। (সুরা লোকমান আয়াত: ১৫)
হাদিসের আলোকে পিতা-মাতার অবাধ্যতার পরিণতি
হজরত রাসূলুল্লাহ সা.বললেন, তার নাসিকা ধুলোয় মলিন হোক। এভাবে তিনবার বললেন (এটা একটি আরব প্রবাদ এর দ্বারা কখনো সতর্ক করা হয় কখনো তিরস্কার করা) সাহাবায়ে কেরাম বললেন কার নাসিকা ধুলোয় মলিন হোক ইয়া রাসূলুল্লাহ ? তিনি বললেন, যে ব্যক্তি নিজের পিতা-মাতা অথবা তাদের কোনো একজনকে পেল অথচ (তাদের খেদমত করে) যে জান্নাতে প্রবশ করতে পারল না। (মুসলিম)
হজরত আব্দুল্লাহ ইবনে আমর রা. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন, নিজের পিতা-মাতাকে গালি দেয়া কবিরাহ গোনাহ । সাহাবারা আরজ করলেন হে আল্লাহর রাসূল সা. মানুষ কি পিতা-মাতাকে গালি দেয় ? রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ, যে কোনো ব্যক্তি কারো পিতা-মাতাকে গালি দিলো। প্রতিউত্তরে সেও তার পিতা-মাতাকে গালি দিলো। (বুখারী)
আল্লাহর সন্তুষ্টি নির্ভর করে পিতা-মাতার সন্তুষ্টির ওপর। হজরত আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত। তিনি বলেছেন রাসূলুল্লাহ বলেছেন, প্রতিপালক আল্লাহর সন্তুষ্টি পিতা-মাতার সন্তুষ্টির ওপর এবং আল্লাহর অসন্তুষ্টি পিতা-মাতার অসন্তুষ্টির ওপর। (তিমমিযী) উল্লেখ্য, হাদিসে শুধু পিতার কথা উল্লেখ ছিল। হাদিসবিশারদগণ এর দ্বারা পিতা-মাতা উদ্দেশ্য নিয়েছেন।
পিতা-মাতার অবাধ্যকারী বেহেশতে প্রবেশ করবে না। যদিও নিন্মোক্ত হাদিস নিয়ে ওলামামাদের মধ্যে মতানৈক্য আছে তাবে উপদেশ গ্রহণে বাধা নেই। ইবনে ওমর থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সা. বলেছেন, উপকার করে খোটাদানকারী, পিতা-মাতার অবাধ্যকারী, সদা মদ্যপ বেহেশতে যাবে না। ইবনে আব্বাসরা. থেকে বর্ণিত। তিনি বনে, রাসূলুল্লাহ বলেছেন , এয ব্যক্তি এমন অবস্থায় ভোর করল যে সে তার পিতা-মাতার ব্যাপারে আল্লাহর আদেশের অনুগত রয়েছে। তখন তার ওই ভোর এমতাবস্থায় হলো যেন তার বেহেশতের দুটি দরজা খোলা থাকে। যদি একজন হয় তাহলে বেহেশতের একটি দরজা খোলঅ থাকে। আর যে ব্যক্তি এমন অবস্থায় ভোর করল যে, সে তার পিতা-মাতার ব্যাপারে আল্লাহর কাছে অপরাধী। তবে সে যেন এমনভাবে ভোর করল যে তার জন্য দোজখের দুটি দরজা খোলা থাকে। একজন হলো একটি দরজা খোলা থাকে। এমন সময় এক ব্যক্তি প্রশ্ন করল যদি পিতা-মাতা সন্তানের প্রতি অত্যাচার করে। জবাবে রাসূল সা. যদিও তারা সন্তানের প্রতি অত্যাচার করে। যদিও তারা সন্তানের প্রতি অত্যাজার । যদিও তারা সন্তানের প্রতি অত্যাচার করে।
হাদিসের আলোকে পিতা-মাতার খেদমতের ফজিলত
হজরত আনাসরা. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সা. বলেছেন, যে ব্যক্তি স্বীয় জীবনের প্রশস্ততা ও মরণের বিলম্ব কামনা করে , সে যেন আত্মীয় স্বজনের সাতে উত্তম ব্যবহার করে। (বুখঅরী ও মুসলিম)হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে বিশেষ করে পিতা-মাতার সাথে সদ্ব্যবহারে রিজিকের প্রশস্ততা ও মরণে বিলম্ব হয়।
মুসনাদে আহমদ তিরমিজী ও ইবনে মাজায় বিশুদ্ধ সনদে হজরত আবু দারদা থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সা. বলেন, পিতা জানআতের মধ্যবর্তী দরজা এখন তোমাদের ইচ্ছা এর হেফাজত করো বা বিনষ্ট করো।হজরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকেও বর্ণিতএমন বর্ণনা রয়েছে।
ইবনে আব্বাস থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সা. বলেছেন যে সন্তান পিতা-মাতার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবে তার প্রত্যেক দৃষ্টির বিনিময়ে একটি মাকবুল হজের সওয়াব রয়েছে। লোকেরা প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ যদি দিনে একশতবার দৃষ্টিপাত করে? জবাবে তিনি বললেন, দৈনিক একশতবার দৃষ্টি দিলেও প্রত্যেক দৃষ্টিতে একটি মাকবুল হজের সওয়াব পাবে। (তাফসিরে মারেফুল কুরআন বাংলা)
পিতা-মাতার সেবাযত্ন করার ক্ষেত্রে বয়সের কোনো সীমারেখা নেই। সদা সর্বদাতাদের সাথে উত্তম ব্যবহার করা, সেবাযতœ করা, বিশেষ করে বৃদ্ধ সময়ে পিতা-মাতা সন্তানের সেবাযত্নে বেশি মুখঅপেক্ষী হয়ে পড়েন। তখন সন্তানের পক্ষ থেকে কোনো বিশেষ করে বৃদ্ধ সময় পিতা-মাতা সন্তানের সেবাযত্নে বেশি মুখাপেক্ষী হয়ে পড়েন। তখন সন্তানের পক্ষ থেকে কোনো বিমুখতা প্রকাশ তাদের অন্তরে বড় ক্ষত পড়ে। এর সাথে সাথে বার্:ক্যের উপসর্গগুলো স্বভাবগতভাবে মানুষকে খিটখিট করে তোলে। বার্ধক্যের শেষ প্রান্তে যখন বুদ্ধি-বিবেক আকল লোপ পায় তখন পিতা-মাতার সেবাযত্ন সন্তানদের জন্য কঠিন হয়ে পড়ে। কুরআন এসব অবস্থায় পিতা-মাতার খেদমত করার জোর তাগিদ দেওয়ার সাথে সাথে শৈশবকালীন সময়ের কথা স্মরণ করিয়ে। যখন তোমাদের বুদ্ধি আকল লোজ ছিল তারাও তোমাদের যথেষ্ট











