,

আ’লীগ প্রার্থীর নিশ্চিত হার জেনেই বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার চলছে

news-image

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগ প্রার্থী তাদের নিশ্চিত হার জেনেই স্থানীয় প্রশাসনের মাধ্যমে গণহারে আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করছে বলে অভিযোগ করেছেন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী হাসান উদ্দিন সরকার।

তিনি বলেন, আমাদের নেতাকর্মীদের গ্রেফতারে নির্বাচনী সুষ্ঠু পরিবেশের ব্যত্যয় ঘটছে। দ্রুত এর সমাধান না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

বৃহস্পতিবার টঙ্গী কলেজগেট এলাকায় নিজের বাসভবনে নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের তিন সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

হাসান উদ্দিন বলেন, বুধবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি সুষ্ঠু নির্বাচনের আশ্বাসও দিয়েছেন। কিন্তু এর পর থেকে পরিস্থিতি উল্টো। স্থানীয় প্রশাসন গণহারে আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করছে।

তিনি বলেন, নির্বাচন কমিশনের আশ্বাসের পরও গতকাল কাশিমপুর ও কোনাবাড়ি অঞ্চলের অধিকাংশ দায়িত্বশীল নেতাকর্মীর বাড়িতে ঢাকা ডিবি পুলিশ তল্লাশি চালায়। নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসহ বিভিন্ন নেতাকর্মীর বাড়িতে তল্লাশি চালানো হয়।

পুলিশ আওয়ামী লীগের ৫০-৬০ ক্যাডার নিয়ে রাতে আমাদের নেতাকর্মীদের বাড়িতে অভিযানও চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

প্রচারের বিষয়ে হাসান সরকার বলেন, পৃথিবীতে সপ্তম আশ্চর্য আছে, আমি গাজীপুর অষ্টম আশ্চর্য সৃষ্টি করে নির্বাচনী পরিবেশ তৈরি করবে। দুনিয়াবাসীকে অবাক করে দেব। তবে স্থানীয় প্রশাসনের গণগ্রেফতারের কারণে ও নেতাকর্মীরা পলাতক থাকলে প্রচারে একটু অসুবিধা তো হবেই। তার পরও প্রচার সঠিকভাবে চলছে।

আজ আমরা গাজীপুর রিটার্নিং কর্মকর্তার অফিসে যাব। সেখানে গিয়ে এ বিষয়ে আলোচনা হবে। দ্রুত এ অবস্থার উন্নতি না হলে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হব।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে