,

হাজার হাজার শরনার্থী সমস্যার ফল ভোগ করছে ইউরোপের দেশগুলো

news-image

অধিকারের সংজ্ঞা এখানে শুধুই কাগজে কলমে। জীবনের মানে শুধুই বেঁচে থাকা, এটা অধিকার বঞ্চিত লাখ লাখ রোহিঙ্গার কথা। বিশ্ব শরনার্থী দিবস যখন পালিত হচ্ছে তখন এই ইস্যুতে শঙ্কার কালো মেঘ বাংলাদেশের সামনে। সামনের দিনগুলোতে গতিশীল আন্তর্জাতিক তৎপরতার পাশাপাশি সংকট মোকাবেলায় নিজস্ব সক্ষমতা বাড়ানোর প্রস্তুতি নিতে হবে।

মধ্যপ্রাচ্যের সংকটের পর থেকেই হাজারো শরনার্থী ফল ভোগ করছে ইউরোপের দেশগুলো। তবে সাম্প্রতিক সময়ে বিশ্বের সবচেয়ে বড় সমস্যার মোকাবেলা করতে হচ্ছে বাংলাদেশকে। যুগের পর যুগ ধরে প্রতিবেশি দেশ মিয়ানমারের সাথে চলমান এই সংকটে বর্তমানে এদেশে রোহিঙ্গাদের সংখ্যা ১১ লাখ। চুক্তি হয়েছে, নেই তার কোনো অগ্রগতি। বিশাল সংখ্যক এই জনগোষ্ঠীকে সময়মত ফেরত পাঠানো না গেলে কিভাবে এই জটিলতা সামাল দেবে নানা সমস্যায় জরজড়িত বাংলাদেশ?

মিয়ানমারকে বাগে আনা যাচ্ছে না। প্রয়োজন আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ বাড়ানো। এক্ষেত্রে আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের ৭৩ তম সাধারণ অধিবেশনকে সামনে রেখে বাংলাদেশকে কূটনৈতিক তৎপরতা জোর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।

শরনার্থী বিশেষজ্ঞ আসিফ মুনীর বলেন, রোহিঙ্গাদের জাতিগত সত্তা বা তাদের নাগরিক অধিকার এই গুলোর বেপার কোনো সুস্পস্ট সঠিক ভাবে কিছু বলেনি। রোহিঙ্গাদের কোনো কারণে যদি ফিরিয়ে নিতে রাজিও হয়, দেখা যাবে এরা আবার বাংলাদেশে আসছে। এখানে তাদের নিপীড়নের জায়গাটা রয়েই যাচ্ছে। রোহিঙ্গাদের অধিকারের জায়গায় মিয়ানমার কিছু বলছে না।

সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবীর বলেন, এখানে কূটনৈতিক পর্যায়ে আমাদের যে প্রচেষ্টা চালানো দরকার তা আমরা ইতিমধ্যে চালাছি।

বিদেশিরা বাংলাদেশকে ত্রান এবং সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও কেউ নিজ দেশে আশ্রয় দিতে রাজি হবেনা বলে সংশয় প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। এছাড়া রোহিঙ্গাদের নিয়ে আঞ্চলিক নিরাপত্তার ঝুঁকি বাড়বে। সেটি তুলে ধরে আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর চাপ বাড়িয়ে রোহিঙ্গাদের ফেরত নিতে জোর দিতে হবে বলেও মনে করছেন তারা। সূত্র : সময় টেলিভিশন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর