,

ইসমাইল চৌধুরী সম্রাট গুরুতর অসুস্থ

news-image

নিজস্ব প্রতিবেদক : যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট গুরুতর অসুস্থ। বর্তমানে তিনি রাজধানীর একটি (স্কয়ার) হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। অসুস্থ মাকে স্কয়ার হাসপাতালে দেখতে গিয়ে বুধবার রাত ৮টার দিকে তিনিও অসুস্থ হয়ে পড়েন।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মতিঝিলের কাউন্সিলর মমিনুল হক সাঈদ জানান, ‘বুধবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখতে এসে হঠাৎ স্টোক করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। এরপর থেকে ডা. তৌহিদুজ্জামানের তত্ত্বাবধানে সিসিইউতে চিকিৎসা চলছে তার। আজ বৃহস্পতিবার বিকাল ৫টার আগে তার শারীরিক অবস্থা সর্ম্পকে ভাল কিছু বলা যাচ্ছে না বলে ডাক্তার জানিয়েছেন।’

সম্রাটের অসুস্থতার খবর পেয়ে সকালে হাসপাতালে দেখতে যান যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ।

ঢাকা দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান জানান, সংগঠনের সভাপতি সম্রাট ও তার মায়ের দ্রুত সুস্থতার জন্য আজ বৃহস্পতিবার বাদ আসর এবং শুক্রবার বাদ জুম্মা যুবলীগের নেতাকর্মীদের দোয়ার আয়োজন করতে বলা হয়েছে। পরিবারের বরাত দিয়ে ইসমাইল চৌধুরী সম্রাট এবং তার মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর