,

ইয়েমেনের হুদায়দা বিমানবন্দর দখলের দাবি সৌদি জোটের

news-image

সৌদি সমর্থিত এবং ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত বাহিনী হুদায়দা বিমানবন্দর দখলের দাবি করেছে। তারা বলেছে, হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের কাছ থেকে বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে তারা।
সৌদি নেতৃত্বাধীন জোটের কমান্ডার ব্রিগেডিয়ার আব্দুস সালাম আশ-শেহি আজ বুধবার এক ভিডিও বার্তায় বলেছেন, হুদায়দা বিমানবন্দর সম্পূর্ণভাবে পরিষ্কার করা হয়েছে এবং এটা এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

এদিকে, হুথি আন্দোলনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা মুহাম্মাদ আল-বুখাইতি আজ দিনের শুরুর দিকে সৌদি নেতৃত্বাধীন আগ্রাসীদের মাধ্যমে হুদায়দা বিমানবন্দর দখলের রিপোর্ট নাকচ করে দেন। এর একদিন আগে সৌদি সেনারা ঘোষণা করেছিল যে, তারা হুদায়দা বিমানবন্দরের প্রধান ভবনে ঢুকে পড়েছে।

হুদায়দা সমুদ্রবন্দর থেকে হুদায়দা বিমানবন্দরের অবস্থান মাত্র আট কিলোমিটার দূরে। হুদায়দা সমুদ্রবন্দর দিয়ে দুই-তৃতীয়াংশ আমদানি পণ্য ইয়েমেনে প্রবেশ করে থাকে। এছাড়া, আন্তর্জাতিক অঙ্গন থেকে যে সামান্য কিছু ত্রাণ সহায়তা ইয়েমেনে আসে তাও এ বন্দর দিয়েই আসে। বন্দরটির দখল নিতে মরিয়া হয়ে উঠেছে সৌদি জোট। হুদায়দা আগ্রাসনে নেতৃত্ব দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব ও তার মিত্ররা বিমান সমর্থন দিচ্ছে। সূত্র: পার্সটুডে

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর