,

মাদকাসক্তি থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে যোগব্যয়াম কার্যকর: সেতুমন্ত্রী

news-image

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজকে তরুণ সমাজে মাদক যখন হিংস্র ছোবল দিচ্ছে, যখন তা সুনামির মতো সারা বাংলাদেশে ছড়িয়ে যাচ্ছে, তখন মাদকাসক্তি থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে যোগ ব্যয়াম শক্তিশালী ও কার্যকর ভূমিকা রাখতে পারে।

বৃহস্পতিবার ভোরে রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামে ভারতীয় দূতাবাসের সহযোগিতায় ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের আয়োজনে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, “ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যোগব্যয়ামকে নতুন মাত্রা দিয়েছেন, পরে তা বাংলাদেশেও চলে এসেছে ভারতীয় দূতাবাসের মাধ্যমে। আজকে তরুণ সমাজ স্বতঃস্ফূর্তভাবে যোগব্যয়ামে যোগ দিয়েছে। কর্মক্ষম সুস্থ জীবনের মূল মন্ত্র হল- এই ইয়োগা ব্যয়াম। এই ব্যয়াম করলে তরুণরা নিজেদের আরো বেশি সৃজনশীল কর্মোদ্যমে নিজেদের নিয়োজিত করতে পারবে।”

এসময় তিনি বলেন, ২০০৪ সালের ২১ অগাস্ট গ্রেনেড হামলায় আমার হাঁটু ক্ষতিগ্রস্ত হওয়ায় ইচ্ছা থাকা সত্ত্বেও যোগ ব্যয়াম করতে পারছি না। যোগব্যয়াম করলে শরীর ও মন ভালো থাকে তাই তরুণ যুব সমাজকে যোগ ব্যয়াম করতে হবে। সূত্র: প্রথম আলো

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে