,

দুই ‘মাদকসেবী’র লাশ, পুলিশ বলছে ‘বিষপানে আত্মহত্যা’

news-image

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁরা হলেন উপজেলার ভায়না ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের রিপন (২২) ও আওয়াল (২১)। পুলিশ জানিয়েছে, তাঁরা মাদকসেবী ছিলেন এবং বিষপানে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার সকালে গ্রামের মাঠে দুজনের লাশ দেখতে পান এলাকার লোকজন। এ তথ্য জানিয়েছেন স্থানীয় পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান।

এসআই আরো জানিয়েছেন, রিপন ও আওয়াল বিষপান করে আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশের পাশে দুই বোতল বিষ পাওয়া গেছে। তাঁরা মাদক সেবনকারী ছিলেন বলেও জানান এসআই কামরুজ্জামান।

ঝিনাইদহ জেলা পরিষদ সদস্য আলাউদ্দিন বলেন, রিপন এলাকার জোড়াদহ কলেজ থেকে এবার এইচএসসি পাস করেন। তিনি ওই কলেজ শাখা ছাত্রলীগের সম্পাদক ছিলেন।

স্থানীয় লোকজন জানিয়েছে, আওয়াল কৃষিকাজ করতেন।

বিগত কয়েক সপ্তাহের মাদকবিরোধী অভিযানে দেড় শতাধিক মানুষ নিহত হয়। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তাঁরা সবাই মাদক ব্যবসায়ী ও সেবনকারী ছিলেন।সূত্র: এনটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর