,

বাঘায় লাখো মানুষের ঢল ৫০০ বছরের ঐতিহাসিক ঈদ মেলায়

news-image

পাপন সরকার শুভ্র, রাজশাহী : রাজশাহীর বাঘায় লাখো মানুষের ঢল নেমেছে ৫০০ বছরের ঐতিহাসিক ঈদ মেলায় আনন্দ উপভোগ করার জন্য। ঈদের আনন্দে লাখ লাখ মানুষ বিভিন্ন এলাকা থেকে এই মেলায় আসতে শুরু করেছে। মেলায় হাজার হাজার ব্যবসায়ীরা পরসা নিয়ে বসেছে। মেলার বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে সার্কাস, যাত্রা, নাগর দোলা, মটরসাইকেল, কার-গাড়িসহ মৃত্যু কুপ খেলা।

২০ লক্ষ এক হাজর টাকা ইজারায় দুই সপ্তাহ ব্যাপী ঈদুল ফিতরের ঈদের দিন থেকে মেলা শুরু হয়েছে। শাহদৌলা কলেজ মাঠ, মাজার চত্বর, হাইস্কুল মাঠ, উৎসব পার্কে মেলা দেখা ও
আনন্দ উপাভোগ করার জন্য দেশের দূর- দূরান্ত থেকে হাজার হাজার নারী পুরুষ আসছে। মুসলমানদের ধর্মীয় প্রধান উৎসব হলেও সকল সম্প্রদায়ের মানুষ আসে এই মেলায়।

মেলাই পাওয়া যাচ্ছে সব ধরনে মিষ্টি, বাচ্চাদের খেলনা, মনোহারি সামগ্রী, লোহা জাত দ্রব্য, কাঠের আলনা, চেয়ার, টেবিল, খাট, ড্রেসিং টেবিল, পালঙ্ক, সুকেচ, মাটির হাড়ি পাতিল,
প্রসাধনী সামগ্রী, মাংস, বেকারী দ্রব্যাদি, শামুকের মালা, কাঠের সামগ্রী, বেলুন, বাঁশি এছাড়া ছবির দোকান, খাবার হোটেল, সদর ঘাটের পান, চা স্টল প্রভৃতি। এছাড়া ঐতিহাসিক উৎসব পার্কে চলছে সার্কাস, যাত্রা, নাগর দোলা, মটোরসাইকেল, কারগাড়ি ঘোরান খেলা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মহৎ এক পুরুষ হযরত আব্বাসী (রঃ)। তাঁর বংশের হযরত শাহ মোয়াজ্জেম ওরপে শাহদৌলা (রঃ) ও ছেলে হযরত আঃ হামিদ দানিশ মন্দ (রঃ) এর উরশকে
কেন্দ্র করে ঈদের দিন থেকে বাঘা ওয়াকফ এষ্টেটের বিশাল এলাকা জুড়ে শুরু হয় মেলা। ঈদের তৃতীয় দিন ওরশ মোবারক অনুষ্ঠিত হয়। এই দিনে জোহর নামাজের পর তবারক বিতরণ
করা হয়।

রাজশাহী বিভাগীয় শহর থেকে প্রায় ৪৯ কিলোমিটার পূর্ব-দক্ষিণ কোনে বাঘায় হযরত শাহদৌলা (রঃ) ও ছেলে হযরত আঃ হামিদ দানিশ মন্দ (রঃ) সাধনার পীঠস্থান। বাঘা শাহী মসজিদের ভিতরে প্রবেশ পথের উত্তর গেটের বামদিকে হযরত শাহদৌলা (রঃ) রওজা শরীফ অবস্থিত। ৫০০ বছর আগে বাগদাদ থেকে ৫ জন সংগীসহ ইসলাম প্রচারের জন্য পূর্ব-দক্ষিণ কোনে পদ্মা নদীর কাছে বাঘা নামক স্থানে বসবাস শুরু করেন। তারপর নিজের চরিত্র, মাধুর্য্য, ব্যবহার ও আত্মিক শক্তির বলে এই এলাকার জনগণের মধ্যে ইসলাম প্রচারে আকৃষ্ঠ করেন তিনি। এই এলাকার মানুষ তার প্রতি আকৃষ্ট হয়ে তাঁর আত্মিক ক্ষমতার প্রভাবে ইসলাম ধর্ম গ্রহণ করে মানুষ। তাঁর স্বরণে প্রায় ৫০০ বছর যাবত চলছে ঈদ মেলা।

মেলা কমিটির সহ-সভাপতি ও বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বলেন, সুষ্ট সুন্দর পরিবেশে মেলার আয়োজন করা হচ্ছে। যাতে কোন অপ্রীতিকর না ঘটে, সে জন্য পুলিশ বাহিনী সতর্ক রয়েছেন।

তবে গত রোববার এই ঐতিহাসিক মেলায় পুতুলনাচের নামে অশ্লীল নৃত্য  প্রদর্শনের জন্য প্যান্ডেল ভাংচুর করা হয় এবং ৬ জন মহিলাকে আটক করে পুলিশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর